এক্সপ্লোর

Ranveer-Deepika: দীপিকা ব্যস্ত দুয়াকে নিয়ে, কবে থেকে 'ডন ৩'-র শ্যুটিং ফ্লোরে দেখা যাবে রণবীরকে?

Ranveer Singh: শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে ধীরে ধীরে শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু করবেন রণবীর। যদিও এই মুহূর্তে তিনি শ্যুটিং ফ্লোরে ফিরছেন না।

কলকাতা: একদিকে যেমন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)-ও। দুজনেই এখন ব্যস্ত একরত্তি দুয়াকে নিয়ে। যদিও তার মধ্য়েই দর্শকদের সামনে ধরা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে এখনই তিনি যোগ দিচ্ছেন না ছবির শ্যুটিংয়ে। এর মধ্যে তিনি মার্জার সরণীতে হাঁটলেও, শ্যুটিং শুরু করতে এখনও দেরি আছে বলেই জানা যাচ্ছে। নিজের হাতে ছোট্ট দুয়ার সমস্ত কাজ করছেন তিনি। আর রণবীর? তাঁর হাতে রয়েছে 'ডন ৩'-এর মতো গুরুত্বপূর্ণ কাজ। কবে থেকে শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি? এবার প্রকাশ্যে এল সেই খবর। 

শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে ধীরে ধীরে শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু করবেন রণবীর। যদিও এই মুহূর্তে তিনি শ্যুটিং ফ্লোরে ফিরছেন না। তিনটি ভাগে এই ছবির জন্য প্রস্তুতি নেবেন রণবীর। ইতিমধ্যেই 'ডন ৩'-এর পরিচালক অর্থাৎ ফারহান আখতার একটি অন্য ছবির কাজে অভিনেতা হিসেবে সই করে ফেলেছেন। কাজেই পিছিয়ে গিয়েছে 'ডন ৩'-এর কাজ। এর ফলে, ঘোষণার পরেও এই ছবির শ্যুটিং এই মুহূর্তে শুরু হচ্ছে না। রণবীর পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরলে তারপরে এই ছবির কাজ শুরু হবে। আপাতত ফারহান ব্যস্ত রয়েছেন অন্য ছবির কাজে। রণবীরও ব্যস্ত ছোট্ট দুয়াকে নিয়ে সময় কাটাতে। কিছু সময় পরেই শুরু হবে 'ডন ৩'-এর কাজ। এর ফলে ছবি মুক্তি পেতেও দেরি রয়েছে। 

অন্যদিকে দিপীকা পাড়ুকোনের জন্য আটকে রয়েছে 'কল্কি' ছবিটির সিক্যুয়ালও। ছবির পরিচালক জানিয়েছেন, ছবির কেন্দ্রীয় চরিত্র দীপিকাই। তাঁকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে। এর ফলে তাঁকে ছাড়া শ্যুটিং অসম্ভব। দীপিকাকে ছাড়া য়ে যে দৃশ্যগুলির শ্যুটিং করা সম্ভব, সেই দৃশ্যগুলির শ্যুটিং করা হচ্ছে। তবে দীপিকা কাজে যোগ দিলেই শুরু হবে মূল অংশের শ্যুটিং। 'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তাঁর সন্তানকে বাঁচানো নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে কি সিক্যুয়ালে দেখা যাবে না এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে? সদ্য ছবির প্রযোজক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, 'কল্কি'-র সিক্যুয়ালের গল্প দিপীকাকে ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যেই ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শ্যুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখেই ছবির কাজ চলছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তাঁর অংশের শ্যুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক। 

আরও পড়ুন: Saif Ali Khan: হামলার পরে বদলে গিয়েছে জীবন! দুই ছেলেকে নিয়ে কড়া পদক্ষেপ সেফ-করিনার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget