এক্সপ্লোর

'বব বিশ্বাস' ছবির জন্য কত কেজি ওজন বাড়িয়েছেন অভিষেক বচ্চন?

প্রস্থেটিক মেকআপের মাধ্যমে অভিষেক বচ্চন অনায়াসেই পর্দায় নিজের চেহারা পরিবর্তন করে দেখাতে পারতেন। কিন্তু তিনি তেমনটা চাননি। তাই ফ্যাট স্যুট ব্যবহারের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছেন।

মুম্বই: অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) আগামী ছবি 'বব বিশ্বাস' (Bob Biswas) নিয়ে দর্শকের মনে উত্তেজনার অভাব নেই। যে চরিত্রে আগেই টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় হাড়হিম করা অভিনয় করে দর্শকের মনে ভীতি ধরিয়ে দিয়েছিলেন, সেই চরিত্র অভিষেক বচ্চন কতটা আরও ফুটিয়ে তুলতে পারবেন, তা নিয়ে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে। 'বব বিশ্বাস' ছবিটি যে অভিষেক বচ্চনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বোঝা যাচ্ছে। এই ছবির জন্য় ফ্যাট স্যুট ব্যবহারের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছেন তিনি। 

প্রস্থেটিক মেকআপের মাধ্যমে অভিষেক বচ্চন অনায়াসেই পর্দায় নিজের চেহারা পরিবর্তন করে দেখাতে পারতেন। কিন্তু তিনি তেমনটা চাননি। তাই ফ্যাট স্যুট ব্যবহারের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছেন। একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, 'আমি চেষ্টা করেছি মাত্র। শুরুতে ফ্যাট স্যুট ব্যবহারের চেষ্টাও করেছিলাম। কারণ, আমি সমস্ত কিছুকেই একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু ফ্যাট স্যুট ব্যবহার করতে গিয়ে দেখলাম আমার চলাফেরায় খুব অসুবিধা হচ্ছে। এটা আমার কাছে খুবই অস্বস্তিকর ছিল। আর তাছাড়া, কোথাও নিজেরই মনে হচ্ছিল আমি তো ভুয়ো দেখাচ্ছি দর্শককে। এর আগেও আমি ওজন বাড়িয়েছি চরিত্রের প্রয়োজনে। 'গুরু' ছবিটি করার সময় ১৪ থেকে ১৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। তাই 'বব বিশ্বাস' করার সময়ও স্বাভাবিকভাবেই ওজন বাড়াতে অসুবিধা হয়নি। চরিত্রের প্রয়োজনে আমি ওজন বাড়াই। যখন শ্যুটিং করছিলাম, তখন আমার ওজন ১০০ থেকে ১০৫ কেজি মতো ছিল।'

আরও পড়ুন - কবে ট্রেলার মুক্তি পাবে রণবীর সিংহের 'এইট্টি থ্রি' ছবির?

অভিষেক বচ্চন আরও বলছেন, 'প্রস্থেটিক মেকআপের সাহায্যে ওজন বাড়ানো দেখলে বুঝতে পারবেন, ওটা বোঝাই যায়। কিন্তু যদি স্বাভাবিকভাবে ওজন বাড়ে, তাহলে বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটাচলা, কথা বলা, দৌড়নো, প্রতিটাই আসল হবে। দুটোর মধ্যে পার্থক্য অনেক। আমি আসলে ওজন বাড়ানোটাকেই বেছে নিয়েছি। ওজন বাড়লে হাঁটাচলায় একটা প্রভাব পড়ে। আর আমি সেটাই চাইছিলাম। চরিত্রটির ওজন বেড়েছে। সেটাকে পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তুলতে গেলে আমারও ওজন বাড়নো প্রয়োজন। এবং সেটা স্বাভাবিকভাবেই। তবেই পর্দায় আসল মনে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget