এক্সপ্লোর

কেন 'ওয়েলকাম ব্যাক' থেকে বাদ পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত?

স্পষ্টবক্তা হিসেবে বরাবরই পরিচিত মল্লিকা শেরাওয়াত। ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার, যেকোনও বিষয়েই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী।

মুম্বই: ২০০৭-তে মুক্তি পায় জনপ্রিয় হিন্দি ছবি 'ওয়েলকাম' (Welcome)। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কপূর, নানা পটেকর অভিনীত সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল মল্লিকা শেরাওয়াতকে। তাঁর অভিনীত 'ঈশিকা' চরিত্রটিকে দেখা গিয়েছিল গ্যাংস্টার 'মজনু' এবং 'উদয়'কে তাঁর প্রেমের জালে ফাঁসানোর নানা কান্ডকারখানা করতে। স্বাভাবিকভাবেই ওই চরিত্রে মল্লিকা শেরাওয়াতের (Mallika Sherawat) অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ২০১৫ সালে মুক্তি পায় ওই ছবির সিক্যুয়েল 'ওয়েলকাম ব্য়াক' (Welcome Back)। যেখানে অভিনয় করেন জন আব্রাহাম, শ্রুতি হাসান, শাইনি আহুজা, ডিম্পল কাপাডিয়া, অঙ্কিতা শ্রীবাস্তব প্রমুখ অভিনেতাদের। কিন্তু সেই ছবিতে আর দেখা মেলেনি মল্লিকা শেরাওয়াতের। জনপ্রিয় ছবির সিক্যুয়েলে চান্স না পাওয়ার কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন ''মার্ডার অভিনেত্রী।

আরও পড়ুন - Manoj Bajpayee Father Hospitalised: হাসপাতালে ভর্তি মনোজ বাজপেয়ীর বাবা, তড়িঘড়ি দিল্লি পৌঁছলেন অভিনেতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত ক্ষোভ উগরে দিয়েছেন ছবি নির্মাতাদের প্রসঙ্গে। সোজাসাপটা জানিয়ে দিয়েছেন যে, বলিউড ইন্ডাস্ট্রিতে তো তাঁর কোনও গডফাদার নেই। তাই ছবি পরিচালক তাঁর প্রেমিকাকেই যে জায়গা করে দেবেন, এটাই স্বাভাবিক। তিনি বলেন, 'ওয়েলকামের যখন সিক্যুয়েল তৈরি হবে, তখন পরিচালক তো তাঁর বান্ধবীকেই ছবিতে নেবেন। এতে আমি আর কী করতে পারি।'

আরও পড়ুন- পরনে ঢিলেঢালা পোশাক! মা হতে চলেছেন কাজল আগরওয়াল?

স্পষ্টবক্তা হিসেবে বরাবরই পরিচিত মল্লিকা শেরাওয়াত। ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার, যেকোনও বিষয়েই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী। তিনি বলেন, 'বলিউডে আমার কোনও প্রেমিক নেই। কোনও অভিনেতা কিংবা পরিচালক বা প্রযোজকের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। তাই আমার কাজ পেতেও সমস্যা হয়। তাছাড়া কারও যদি মনে হয় সেই ছবির জন্য আমি উপযুক্ত, তাহলে সেই ছবিতে আমার কাজ করতে কোনও আপত্তি নেই। কিন্তু কোনও অভিনেতা কিংবা ছবির পরিচালক বা প্রযোজকের মনে হয় যে তিনি তাঁর বান্ধবীকে ছবিতে কাজ দেবেন, তাহলে সেটা তাঁর ব্যাপার।'

প্রসঙ্গত, সদ্যই মুক্তি পেয়েছে মল্লিকা শেরাওয়াতের নতুন ওয়েব সিরিজ 'নকাব'। ওয়েব সিরিজটিতে মল্লিকা শেরাওয়াত ছাড়াও অভিনয় করেছেন ইশা গুপ্তা এবং গৌতম রোড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget