এক্সপ্লোর

Yami Gautam: প্রথম বিবাহবার্ষিকীতে মেহেন্দি থেকে বিয়ের অদেখা ভিডিও পোস্ট ইয়ামি গৌতমের

Yami-Aditya Wedding Anniversary: 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির সময় থেকেই পরিচালক আদিত্য ধরের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইয়ামি গৌতমের। ছবিও হিট। তার সঙ্গে তাঁদের সম্পর্কও।

মুম্বই: আজ বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) এবং তাঁর পরিচালক স্বামী আদিত্য ধর (Aditya Dhar) প্রথম বিবাহবার্ষিকী পালন করছেন। গত বছর আজকের দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কাকপক্ষীতেও তাঁদের সম্পর্কের কথা জানতে পারেনি, বিয়ের খবর তো অনেক দূর। শেষে ইয়ামি গৌতম নিজেই বিয়ের ছবি পোস্ট করে সুখবরটা শেয়ার করেন। হিমাচল প্রদেশে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। শোনা যায়, 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির সময় থেকেই পরিচালক আদিত্য ধরের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইয়ামি গৌতমের। ছবিও হিট। তার সঙ্গে তাঁদের সম্পর্কও। আজ প্রথম বিবাহবার্ষিকীতে মেহেন্দি থেকে বিয়ের নানা অদেখা ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী।

ইয়ামি - আদিত্যর প্রথম বিবাহবার্ষিকী-

অনেকেই জানেন না, 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির সময় থেকেই সম্পর্ক শুরু হয় ইয়ামি গৌতম এবং আদিত্য ধরের। কিন্তু সম্পর্ক নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। বিয়ে না হওয়া পর্যন্ত কেউই দুই তারকার সম্পর্কের কথা জানতে পারেননি। বিয়ে মিটতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করেন ইয়ামি গৌতম। আর তাতেই চোখ কপালে ওঠে অনুরাগী থেকে অন্যান্য তারকাদের। বিয়েতে মায়ের লাল বেনারসিতে সেজেছিলেন ইয়ামি। আদিত্যর পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি।

এদিন প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যাতে মেহেন্দি থেকে বিয়ের নানা ক্যামেবন্দি মুহূর্ত ভিডিও আকারে ফুটে উঠেছে। কোথাও দেখা যাচ্ছে, ইয়ামি মেহেন্দি পরছেন। আর তাঁর কপালে পড়া চুল সরিয়ে দিচ্ছেন আদিত্য। আবার কোথাও বিয়ের মন্ত্র পাঠ করছেন দুজনে। ভিডিও পোস্ট করে ইয়ামি তাঁর স্বামী আদিত্যকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একবার 'দ্য কপিল শর্মা শো'-তে এসে ইয়ামি গৌতম জানিয়েছিলেন যে, তাঁর এবং আদিত্য ধরের সম্পর্কে কেউ কাউকে প্রোপোজ করেনি। 

আরও পড়ুন - Mimi Chakraborty: নীল পোশাকে সমুদ্রে জলকেলি মিমির, ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা

অন্যদিকে, ইয়ামি গৌতমকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'দশভি' এবং 'আ থার্সডে ছবিতে। সামনেই মুক্তি পাবে তাঁর একাধিক ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget