এক্সপ্লোর

Yami Gautam Movie Shoot: কলকাতার নিজস্ব একটি ধীর গতি আছে, তবুও শহরটা প্রাণবন্ত: ইয়ামি গৌতম

'কলকাতায় অন লোকেশন শ্যুট করেছি আমরা। প্রচণ্ড আর্দ্র আবহাওয়া ছিল এবং সেই অবস্থায় শ্যুটিং চালিয়ে যাওয়া খুব একটা সহজ ছিল না।' কলকাতায় শ্যুটিং সেরে অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী ইয়ামি গৌতম।

মুম্বই: তিনি বলিউডে পা রেখেছিলেন বাঙালি পরিচালক সুজিত সরকারের 'ভিকি ডোনর' ছবি দিয়ে। সেই ছবিতে এক বাঙালি মেয়ে, অসীমা রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য লাভ করেছিল। সেই থেকেই বোধ হয়, বাঙালি সংস্কৃতি, খাবার এবং কলকাতার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।

'ভূত পুলিশ' অভিনেত্রী সম্প্রতি কলকাতার বুকে শ্যুটিং সারলেন তাঁর নতুন ছবি 'লস্ট'-এর। এই ছবির পরিচালনায় জাতীয় পুরস্কার প্রাপ্ত অপর বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর বাঙালি সংস্কৃতি এবং এখানকার মানুষের প্রতি ভালবাসা নিয়ে মুখ খুললেন। 

ছবির সম্পর্কে ইয়ামি বলেন, "লস্ট" ছবিটি বেশ অনেকগুলি কারণে আমার কাছে স্পেশাল। তার অন্যতম কারণ হচ্ছে এমন স্ক্রিপ্ট আমি সাম্প্রতিককালে খুব একটা পাইনি। তাছাড়া আমি কলকাতায় শ্যুটিং করার সুযোগ পেয়েছি, তাও আবার টোনি দা (অনিরুদ্ধ রায় চৌধুরি)-এর মতো দারুণ পরিচালকের সঙ্গে। এই শেষ দুটি কারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলিই আমাকে উন্নতি করতে সাহায্য করেছে।'

কলকাতায় শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, 'কলকাতায় অন লোকেশন শ্যুট করেছি আমরা। প্রচণ্ড আর্দ্র আবহাওয়া ছিল এবং সেই অবস্থায় শ্যুটিং চালিয়ে যাওয়া খুব একটা সহজ ছিল না। কিন্তু যখন আমি কলকাতার কথা মনে করি, শহরটা কতটা প্রাণশক্তিতে ভরপুর সেই কথাই মনে পড়ে। মানে কলকাতা ঠিক মুম্বইয়ের মতো নয়, সেখানে লোকজন সারাক্ষণ ছুটছে না। ওই শহরটার একটি নিজস্ব ধীর গতি আছে, তবুও শহরটি এত প্রাণবন্ত, চনমনে।'

তিনি জানাচ্ছেন, কলকাতার একটা পুরনো শহুরে সত্ত্বা আছে। তবুও তাঁর মতে কলকাতা যথেষ্ট আধুনিক, ব্যস্ত, শহুরে। তিনি বলেন, 'এই শহরের সরু গলি আপনাকে পুরনো কলকাতার গল্প বলবে, আবার বড় বড় ফ্লাইওভার দেখে শহরটা কতটা আধুনিক বুঝতে পারবেন। এবং অবশ্যই কলকাতার লোকজনের কথা বলতেই হবে। বিশেষত আমাদের পরিচালক টোনি দা ও তাঁর স্ত্রী ইন্দ্রানী ম্যাম।'

'লস্ট' ছবির শ্যুটিংয়ের সময়ে তাঁর প্রিয় খাওয়ার কী স্মৃতি রয়েছে? তার উত্তরে অভিনেত্রী বলেন, 'গোটা শিডিউলটা আমি টোনি দার বাড়ি থেকে আসা 'ঘরের খাবার' খেয়েছি। ইন্দ্রানী দি আমার জন্য, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, পাতুরি আনতেন, মানে মোটামুটি যা বাঙালি বাড়িতে পাওয়া যায়।' তাঁর মতে, ভালবাসা দিয়ে তৈরি সেসব খাবার টাকা দিয়ে কোনও রেস্তোরাঁয় কিনতে পাওয়া যাবে না। হাসি মুখে অতিথিদের খাওয়ানোর যে একটা রেওয়াজ বাঙালি বাড়িতে আছে সেটা অদ্ভূত আনন্দ দেয়।

'এছাড়াও আমি কলকাতায় থাকাকালীন প্রচুর মিষ্টি খেয়েছি। আমাদের বিয়ের পর, আমার আর আদিত্যর জন্য টোনি দা ও ইন্দ্রানী দি বাক্স করে মিষ্টি  পাঠিয়েছিলেন, ঠিক মা-দিদির মতো। ওঁরা আমার পরিবারের মতোই।'

চলতি বছরের ৪ জুন, ইয়ামি গৌতম ও জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক আদিত্য ধর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 'লস্ট' ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও পঙ্কজ কপূর, নীল ভূপলম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডেকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে।

আরও পড়ুন: Durga Puja 2021 Exclusive: অষ্টমী বা নবমীর সকালে বাবা ট্যাক্সি করে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন: লোপামুদ্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget