এক্সপ্লোর

2 Years of Bala Film: 'বালা' ছবির দু'বছর পূর্তিতে নস্টালজিক ইয়ামি গৌতম

'বালা' ছবির দু'বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি নির্মাতারা যে তাঁকে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বেছেছিলেন, তার জন্য ধন্যবাদও জানিয়েছেন ইয়ামি

মুম্বই: দুবছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল জনপ্রিয় বলিউড ছবি 'বালা' (Bala)। এই ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতম (Yami Gautam) এবং ভূমি পেড়নেকর। 'বালা' ছবির দু'বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি নির্মাতারা যে তাঁকে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন, তার জন্য নির্মাতাদের ধন্যবাদও জানিয়েছেন ইয়ামি।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ইয়ামি গৌতম 'বালা' ছবির দুটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'আমার কেরিয়ারে বালা ছবিটি খুবই উল্লেখযোগ্য হয়ে থাকবে চিরকাল। ছবির শ্যুটিংয়ের প্রথম দিনের কথা আজও মনে রয়েছে আমার। যেখানে আমাকে বলতে দেখা যাবে 'আমার স্বামীর মাথায় চুল নেই!' এই দৃশ্যে অভিনয় করার সময় আমি খুবই নার্ভাস ছিলাম। অমর কৌশিক জি-র কাছে আমি কৃতজ্ঞ। ওই দৃশ্যে অভিনয় করার সময় যখন আমার মধ্যে নার্ভাসনেস কাজ করছিল, তখন তিনিই আমাকে সাহস দেন। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যে, এরকম একটা কঠিন দৃশ্য় দিয়ে কেন তিনি ছবির শ্যুটিং শুরু করছেন? কেন তিনি এর থেকে সহজ কোনও দৃশ্য দিয়ে শ্যুটিং শুরু করছেন না। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছিলেন তাঁর উপর বিশ্বাস রাখতে এবং শ্যুটিং শুরু করতে। আর হ্যাঁ, তিনিই ঠিক ছিলেন। আমি প্রথম টেক দিই। ছবির চরিত্র পরীর যেমন স্বরে কথা বলার দরকার ছিল ওই সিনে, সেভাবেই শ্যুটিং শুরু করি। আর এভাবেই দেখতে দেখতে পুরো ছবির শ্যুটিং হয়ে যায়।'

আরও পড়ুন - Vicky Kaushal: বেয়ার গ্রিলসের সঙ্গে এবার অ্যাডভেঞ্চারে ভিকি কৌশল, কবে দেখা যাবে অনুষ্ঠানটি?

ইয়ামি গৌতম আরও লিখছেন, 'দেখতে দেখতে বালা-র দু'বছর পূর্তি হয়ে গেল। ছবির শ্যুটিংয়ের প্রতিটা মুহূর্ত আমার মনে আজও বিশেষ জায়গায় রয়েছে। ছবিতে অমর, দীনেশ, আয়ুষ্মান, ভূমির মতো একঝাঁক প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। ছবির চিত্রনাট্য ছিল অসাধারণ। আমি বিশেষ ধন্যবাদ জানাবো সৌরভ স্যর, সীমা ম্যাম, জাভেদ জাফরি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।' 'বালা' ছবির শ্যুটিং করার নানা স্মৃতি এভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছে তুলে ধরেছেন ইয়ামি গৌতম।

প্রসঙ্গত, ইয়ামি গৌতমকে শেষবার 'ভূত পুলিশ' ছবিতে দেখা গিয়েছে। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সেফ আলি খান, অর্জুন কপূর, জ্য়াকলিন ফার্নান্ডেজের মতো অভিনেতারা। এই মুহূর্তে একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। পাশাপাশি বিয়ের পর প্রথম করবা চৌথ এবং দীপাবলি স্বামীর সঙ্গে উপভোগ করেছেন ইয়ামি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ছবিও পোস্ট করেছেন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget