এক্সপ্লোর

Fact Check: ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল? জানুন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর আসল সত্যি

Viral Video: পুরনো একটি ভিডিও সম্প্রতি পোস্ট করে দাবি করা হয়েছে যে লোকসভা ভোটে ছাপ্পা ভোটের জোরে ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি পোলিং বুথের একটি ভাইরাল ভিডিও বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করেছেন, ভিডিওটিতে ডায়মন্ডহারবার লোকসভা (Dimond harbour Loksabha) কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হয়ে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটি বুথে চোর ভাইপোর গুণ্ডা বাহিনী ছাপ্পা ভোট দিচ্ছে, এই রকম ভাবে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস গ্রামগঞ্জে ভোট করেছে। তারই একটা ভিডিও ছবি আপনাদের উদ্দেশ্যে পাঠালাম। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চোর ভাইপো ৭ লক্ষ্যের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। ভিডিওটি আপনার পরিচিতদের শেয়ার করুন। সবাই জানুক কিভাবে গ্রামগঞ্জে ভোট হয়েছে। ভাবতে অবাক লাগে, এই অসৎ দলটির নেত্রী চোর মমতা ও তাহার চোর ভাইপো এখনো মাথা উঁচু করে কথা বলে, লজ্জা বলতে ওদের কিছুই নেই।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

Fact Check: ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল? জানুন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর আসল সত্যি

এই বছরের এপ্রিল মাসে এবং ২০২২ সালে এই ভিডিও অন্য একটি ভুয়ো দাবি সহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। সেসময় আমরা ভিডিওটির বিষয়ে জানতে ইউটিউবে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২৭ ফেব্রুয়ারি ২০২২ পোস্ট করা টিভি ৯ বাংলার একটি নিউজ বুলেটিনে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখতে পাই। টিভি ৯ বাংলার সেই রিপোর্টের ক্যাপশন হিসেবে লেখা হয়, "দক্ষিণ দমদমের ৩৩ নং ওয়ার্ডের ১০৮ নং বুথে ভোটার না, ভোট দিলেন এজেন্ট"। 

আরও পড়ুন: Fact Check: কঙ্গনাকে চড় মারা কুলবিন্দর কৌরের সঙ্গে ছবি গান্ধী পরিবারের ? সত্যিটা কী ?

ভিডিওটির বিবরণ থেকে আমরা জানতে পারি ঘটনাটি দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে লেকভিউ স্কুলে ভোট চলাকালীন ঘটে। এছাড়াও, টিভি ৯ বাংলার তরফে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ছাপ্পা-ভোট দেওয়ার পুরো ঘটনাটাই প্রিসাইডিং অফিসারের সামনে ঘটলেও ঘটনাটির কোনও প্রতিবাদ তিনি করেননি। আমরা প্রতিবেদনটি থেকে আরও জানতে পারি নীল টিশার্ট পরা ব্যক্তি ভোটারদের ইভিএমের কাছে আসতে না দিয়ে নিজেই ভোট দিচ্ছিলেন এবং গুণ ছিলেন কত নম্বর ছাপ্পা ভোট দেওয়া হল। বিরোধীরা সেসময় নীল টিশার্ট পড়া ব্যক্তিকে তৃণমূল কর্মী বলে অভিযুক্ত করেছিল এবং সিপিএম তৃণমূলের বিরুদ্ধে অনেক ছাপ্পা-ভোট দেওয়ার অভিযোগও তুলেছিল। উপরন্তু, বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস তৃণমূলের ভোট-চুরির অভিযোগ করে সমাজমাধ্যমে এই ভিডিওটি সেসময় পোস্ট করেছিল। কংগ্রেসের সেই পোস্টের আর্কাইভ দেখুন এখানে। বিজেপির করা পোস্ট দেখুন এখানে।

Fact Check: ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল? জানুন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর আসল সত্যি

সমস্ত বিষয়টি খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসা হয়েছে যে ভাইরাল ভিডিওটি পুরনো এবং সম্প্রতি হওয়া লোকসভা ভোটের সঙ্গে এর কোনও যোগ নেই। 

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম (ডায়মন্ড হারবারে তৃণমূলের ভোট চুরির দাবিতে ফের ভাইরাল দমদমের পুরনো ভিডিও) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget