এক্সপ্লোর

Ganesh Chaturthi 2021: সমস্ত দুঃখ-দুর্দশা থেকে মুক্তি পেতে গণপতির পুজোয় কী কী মিষ্টি অবশ্যই রাখবেন?

যে খাবারগুলো খেতে গণপতি সবথেকে পছন্দ করেন, তা দেখে নিন এক ঝলকে। আর গণেশ ঠাকুরকে খুশি করতে তাঁর পুজোয় ভোগ দিন এই খাবারগুলো।

কলকাতা: করোনা পরিস্থিতিতে সমস্ত উৎসব উদযাপনেই কাটছাঁট হয়েছে। তার মধ্যেও যে যার সাধ্য মতো উৎসব আয়োজন করছেন। আজ সারা দেশে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi 2021)। পূরাণ অনুযায়ী জানা যায় যে, আজকের দিনেই জন্ম হয়েছিল গণেশের। তাঁর জন্মতিথি অনুসারেই তাই আজকের দিনটাকে গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয়। পূণ্যার্থীরা বিশ্বাস করেন যে, গণেশ পুজো করলে সমস্ত দুঃখ, দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। তেমনই সংসারে শ্রীবৃদ্ধিও হয়। 

যুগ যুগ ধরে কথিত রয়েছে যে, গণেশ ঠাকুর খেতে ভালোবাসেন। লাড্ডু বা মোদকই তাঁর সবথেকে পছন্দের খাবার। যে খাবারগুলো খেতে গণপতি সবথেকে পছন্দ করেন, তা দেখে নিন এক ঝলকে। আর গণেশ ঠাকুরকে খুশি করতে তাঁর পুজোয় ভোগ দিন এই খাবারগুলো।

১. মোদক - সিদ্ধিদাতা গণেশের পুজোয় মোদক থাকবে না, তা হতে পারে না। গণেশের অন্যতম প্রিয় খাবারের মধ্যে একটা অবশ্যই মোদক। তাই গণেশ পুজোয় মোদক দিতে ভুলবেন না যেন।

২. মোতিচুরের লাড্ডু - গণেশ পুজোয় মোদকের মতো মোতিচুরের লাড্ডুও দেওয়া হয়ে থাকে। তাই গণেশ চতুর্থীতে ব্যাপক চাহিদা দেখা যায় এই সুস্বাদু মিষ্টির।

আরও পড়ুন - Ganesh Chaturthi 2021: সব পুজোর আগে কেন করতে হয় গণেশের পুজো

৩. বেসনের লাড্ডু - দশ দিন ধরে চলা গণেশ চতুর্থী উৎসবে অবশ্যই রাখবেন বেসনের লাড্ডু।

৪. পায়েস - পূরাণ অনুযায়ী জানা যায়, পার্বতী যখন মহাদেবের জন্য নিজে হাতে ঘন দুধের পায়েস তৈরি করতেন, তখন মায়ের কাছে তা খাবার জন্য আবদার জানাতো ছোট্ট গণেশ। তাই গণেশের পুজোয় পায়েস অবশ্যই রাখবেন।

৫. কলা - যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে কলার ব্যবহার খুবই উল্লেখযোগ্য। গণেশ পুজোতেও উপাচার হিসেবে কলা দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন - Ganesh Chaturthi 2021: কতক্ষণ রয়েছে গণেশ চতুর্থীর শুভক্ষণ? পুজোর বিধিনিষেধগুলো জেনে রাখা জরুরি

৬. নারকেল - কলার মতোই যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে নারকেলের ব্যবহারকে শুভ হিসেবে মনে করা হয়। বহু উৎসবের সূচনাই হয় নারকেল ফাটিয়ে। গণেশ চতুর্থী উৎসবে যেকোনও একদিন অবশ্যই নারকেল দেওয়া হয়।

৭. মাখনা ক্ষীর - চালের পায়েসের মতো মাখনা দিয়ে তৈরি পায়েসও গণেশের অন্যতম পছন্দের খাবার।

৮. হলুদ রঙের মিষ্টি - হলুদ রং গণপতির খুবই পছন্দের। তাই গণেশ পুজোয় হলুদ রঙের মিষ্টি দেওয়ার প্রচলন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget