এক্সপ্লোর

Spondylitis Symptoms: কোন কোন শারীরিক সমস্যা দেখে বুঝবেন স্পন্ডিলাইটিস দেখা দিয়েছে?

কোন কোন শারীরিক সমস্যা দেখা দিলে বুঝবেন স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে?

কলকাতা: স্পন্ডিলাইটিস (Spondylitis)। এই অসুখের নামটা অতি পরিচিত। হামেশাই বহু মানুষকে বলতে শোনা যায় যে, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে। ঘাড়ে ব্যথা, পিঠ ও কোমরে ব্যথা, এবং আরও অনেক উপসর্গ রয়েছে এর। বিশেষজ্ঞরা জানান, সঠিক সময়ে স্পন্ডিলাইটিসের সমস্যার চিকিৎসা শুরু করলে সেরে যাওয়া সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রেই স্পন্ডিলাইটিসের সমস্যায় কী কী লক্ষণ দেখা দেয় (Spondylitis Symptoms), তা জানা না থাকার কারণে চিকিৎসা শুরু হতে দেরি হয়। এর ফলে তা ক্রনিক সমস্যায় গিয়ে দাঁড়ায়। কোন কোন শারীরিক সমস্যা দেখা দিলে বুঝবেন স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে?

স্পন্ডিলাইটিসের লক্ষণগুলি কী কী?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে সবার প্রথমেই কোমর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শক্তভাব অনুভব এবং তার সঙ্গে ব্যথা হওয়ার লক্ষণ দেখা দেবে। সবথেকে বেশি এই সমস্যা দেখা দেয় সকালের দিকে। মাথা ঘোরা, গা বমিভাব এবং ঘাড়ের যন্ত্রণাও এর আরও লক্ষণ। 

১. চিকিৎসকদের মতে, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে শিরদাঁড়া এবং তার আশেপাশে ব্যথা, যন্ত্রণা দেখা দেয়।

২. বিশেষ করে এই সমস্যা পিঠের নিচের দিকে দেখা দিতে পারে। অনেক সময়ই টানা অনেকক্ষণ কাজ করার কারণে পিঠে ব্যথা হয়। তাই এই উপসর্গ বহু মানুষই এড়িয়ে চলেন। কিন্তু সাধারণ পিঠে ব্যথার সঙ্গে স্পন্ডিলাইটিসের সমস্যাকে এক করে ফেললে চলবে না। চিকিৎসা শুরু করতে দেরি হলে তা ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে। 

৩. শিরদাঁড়ায় লিগামেন্টে টান ধরার সমস্যা দেখা দিতে পারে। 

৪. কোমর এবং ঘাড়ের জয়েন্টেও ব্যথা, যন্ত্রণা হতে পারে স্পন্ডিলাইটিসের কারণে।

কী কারণে দেখা দেয় স্পন্ডিলাইটিসের সমস্যা?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্যান্য নানা শারীরিক কারণের পাশাপাশি পরিবারের ইতিহাস থেকেও স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দেয়। মহিলাদের তুলনায় পুরুষরা বেশি এই অসুখে আক্রান্ত হন। আবার অনেকের ক্ষেত্রেই পরিবারের কারও এই সমস্যা না থাকলেও এই অসুখ দেখা দিতে পারে। স্পন্ডিলাইটিসের সমস্যা দেথা দিলে ব্যথা, যন্ত্রণার সঙ্গে চোখের সমস্যাও দেখা দেয়। চোখে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

আরও পড়ুন - Walking Benefits: খাওয়ার পরে রোজ দু'মিনিট হাঁটলেই দূরে থাকবে এই অসুখ

মাথা ঘোরা, বমিভাবের সঙ্গে হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে স্পন্ডিলাইটিস হলে। বিশেষজ্ঞদের মতে, এই অসুখ প্রভাব ফেলে হৃদপিণ্ডে। তাই বিভিন্ন প্রকার হৃদরোগ হতে পারে এই রোগের ফলে। 

স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পিঠের নিচে, কোমরে, ঘাড়ে ব্যথা হতে থাকলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞর সঙ্গেও পরামর্শ করা প্রয়োজন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget