এক্সপ্লোর

Walking Benefits: খাওয়ার পরে রোজ দু'মিনিট হাঁটলেই দূরে থাকবে এই অসুখ

Health Tips: খাওয়ার পরে রোজ মাত্র দু মিনিট হাঁটার উপকারিতা জানেন কি? কোন অসুখের ঝুঁকি কমে এই স্বাস্থ্যকর অভ্যাসে?

কলকাতা: নিয়মিত হাঁটার (Walk) উপকারিতা কত, সে সম্পর্কে নানা সময়েই আমাদের পরামর্শ দেন বিশেষজ্ঞ থেকে চিকিৎসকেরা। প্রতিদিন যেমন নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। তেমনই খোলা হাওয়ায় রোজ হাঁটলে অনেক উপকারিতা পাওয়া যায়। সে জন্যই নিয়মিত সকালে ও বিকেলে হাঁটতে বলেন চিকিৎসকেরা। কিন্তু খাওয়ার পরে রোজ মাত্র দু মিনিট হাঁটার উপকারিতা জানেন কি? কোন অসুখের ঝুঁকি কমে এই স্বাস্থ্যকর অভ্যাসে (Walking Habits)?

রোজ খাওয়ার পর দু মিনিট হাঁটলে কী হবে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন খাবার খাওয়ার পর নিয়ম করে মাত্র দু মিনিট হাঁটলে ঝুঁকি কমে মধুমেহ (Diabetes) রোগের। আসলে সুস্থ থাকতে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু অনেকের ক্ষেত্রেই সাপ্তাহিক নিয়ম মেনে চলাটা সমস্যার হয়ে পড়ে। তাই খাবার তৈরির সময়, খাবার পরিবেশনের সময় এবং খাবার খাওয়ার পরে হাঁটার অভ্যাস দিয়ে সেই সময়টা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি সমীক্ষা প্রকার হয়েছে। যেখানে বিভিন্ন বয়সের বেশ কিছু মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেখানেই একদল মানুষকে একদিনে ২০ থেকে ৩০ মিনিট অন্তর ২ থেকে ৫ মিনিট হাঁটার কিংবা দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। ওই সমীক্ষায় এমন অনেক মানুষ ছিলেন যাঁদের পরিবারে মধুমেহ রোগের কোনও ইতিহাস নেই। আবার এমন অনেক মানুষ অংশগ্রহণ করেন, যাঁদের পরিবারের বহু মানুষের মধুমেহ রোগ রয়েছে। সমীক্ষা শেষে দেখা যায়, যাঁদের শরীরে মধুমেহ ছিল, তাঁদের রক্তে শর্করার মাত্রা কমেছে। 

আরও পড়ুন - Diabetes: মধুমেহ রোগীরা যে খাবারগুলো ভুল করেও খাবেন না

বিশেষজ্ঞদের মতে, মধুমেহ এমন একটা অসুখ যা একবার শরীরে বাসা বাঁধলে চিরস্থায়ী। এই রোগের সম্পূর্ণভাবে কোনও নিরাময় নেই। তবে, চিকিৎসকের পরামর্শ মেনে চললে এবং নিয়মিত ওষুধ খেলে নিয়ন্ত্রণে রাখা যায় মধুমেহকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বেশ কিছু খাবার থেকে একেবারেই দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। শর্করাজাতীয় পানীয় থেকে সাদা ভাত কিংবা সাদা পাউরুটি, পাস্তা, প্যাকেটজাত স্ন্যাকস থেকে আরও বেশ কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তাঁরা।

তাঁরা আরও জানাচ্ছেন, শুধুমাত্র মধুমেহ নিয়ন্ত্রণে রাখার জন্যই নয়, হাঁটার উপকারিতা অনেক। পায়ের পেশির জোর বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বহু অসুখের ঝুঁকি কমে। এবং আরও অনেক উপকারিতা রয়েছে নিয়মিত হাঁটার। তাই যাঁদের মধুমেহ রয়েছে, তাঁরা তো অবশ্য। যাঁদের নেই তাঁদেরও নিয়মিত হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget