এক্সপ্লোর

Diwali 2022: এই দীপাবলিতে বাড়িতে বানিয়ে ফেলুন সোনপাপড়ি, রইল তৈরির পদ্ধতি

Soan Papdi: দেখে নিন কীভাবে খুব সহজেই তৈরি করে ফেললেন জিভে জল আনা সোনপাপড়ি। আর দীপাবলিতে চমকে দিন পরিবার থেকে অন্যান্যদের।

কলকাতা: রসমালাই, বেসনের লাড্ডু, ক্ষীর কিংবা নাড়ু। উৎসবের মরসুমে বাড়িতে বাড়িতে এই সমস্ত মিষ্টি সাধারণত তৈরি হয়েই থাকে। কিন্তু তারপরও যেন মিষ্টি খাওয়ার ইচ্ছেটা যায় না। সোনপাপড়ি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দোকানে দোকানে সারা বছরই পাওয়া যায় এই মিষ্টি। তাহলে এই দীপাবলিতে আর কেন দোকান থেকে কিনে এনে সোনপাপড়ি খাবেন? বাড়িতে নিজেই তো তৈরি করে নিতে পারেন যখন। দেখে নিন কীভাবে খুব সহজেই তৈরি করে ফেললেন জিভে জল আনা সোনপাপড়ি (Soan Papdi)। আর দীপাবলিতে (Diwali) চমকে দিন পরিবার থেকে অন্যান্যদের।

সোনপাপড়ি তৈরির পদ্ধতি-

সোনপাপড়ি তৈরি করতে যে যে উপকরণ লাগবে-
১. দেড় কাপ বেসন
২. ২৫০ গ্রাম ঘি
৩. দেড় কাপ জল
৪. এক চামচ এলাচকুঁচি
৫ দেড় কাপ ময়দা
৬. আড়াই কাপ চিনি
৭. অর্ধেক কাপ দুধ

সোনপাপড়ি তৈরি করবেন যেভাবে-
ডেজার্ট হিসেবে বহু মানুষেরই পছন্দের সোনপাপড়ি। অনেকেই মনে করেন, এই মিষ্টি বুঝি বাড়িতে তৈরি করা যায় না। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় সোনপাপড়ি। বাড়িতে থাকা উপাদান দিয়েই তৈরি করে ফেলা যায়। 

১. সোনপাপড়ি তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে বেসন এবং ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে দিন। দুই উপকরণই ভালো ভাবে মেশাতে হবে।
২. এবার একটি সসপ্যান গরম করে নিন। সেটি ভালো করে গরম হলে তার মধ্যে ঘি দিন। ঘি গরম হলে তার মধ্যে ময়দা এবং বেসনের মিশ্রণ ঢেলে সোনালী হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। রং বদলাতে শুরু করলে পাশে রেখে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন - Morning Fatigue: সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগছে? রইল ঘরোয়া সমাধান

৩. এবার চিনির রস তৈরি করে নিন। চিনির রসের মধ্যে দুধ দিয়ে ঘন করে নিন। 
৪. এবার ময়দা ও বেসনের মিশ্রণের মধ্যে দুধ ও চিনি দিয়ে তৈরি করে রাখা রস ঢেলে দিয়ে ভালো করে ফেটাতে হবে। বড় একটি কাঁটা দিয়ে মিশ্রণটিকে ফেটাতে থাকুন। ফেটাতে ফেটাতে মিশ্রণটি যাতে নরম ও ফোলা হয়ে ওঠে, সেদিকে নজর দিন।
৫. এবার একটি থালায় ঘি মাখিয়ে নিন। তার উপর মোটা করে মিশ্রণটি ঢেলে দিন। উপর থেকে এলাচকুঁচি ছড়িয়ে দিন। চাইলে বাদাম কুঁচিও দিতে পারেন। এবার মিশ্রণ থেকে চৌকো চৌকো আকারে টুকরো করে নিন।
৬. পালতা প্লাস্টিকে মুড়ে রাখতে পারেন সোনপাপড়িগুলি। তারপর কৌটোতে ভরে রাখুন। আর ইচ্ছে মতো পরিবেশন করুন। দীপাবলির স্পেশাল মিষ্টি পেয়ে খুশি হবেন পরিবারের সদস্যরা। খুশি হবেন বাড়িতে আসা অতিথিরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget