এক্সপ্লোর

Weight Loss Tips: না খেয়ে নয়, বরং খেয়েই ঝরবে মেদ, শুধু মেনে চলতে হবে কয়েকটি নিয়ম

Weight Lose: যেসব খাবারে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বেশি সেগুলি না খাওয়াই শ্রেয়। তার পরিবর্তে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান। কার্বোহাইড্রেট বাদ দিতে পারলে ভাল। তবে একবারে বন্ধ করতে যাবেন না।

Weight Loss Tips: আজকাল প্রায় সকলেই চান কম সময়ে দ্রুত ওজন ঝরিয়ে (Weight Lose) ফেলতে। তবে এর জন্য মোটেই না খেয়ে থাকবেন না কিংবা ক্র্যাশ ডায়েট করবেন না। এই দুটো পদ্ধতিই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ওজন কমার বদলে বাড়িয়ে দিতে পারে। অথবা মারাত্মক ভাবে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। অপুষ্টিতে ভুগতে পারেন। তাই কম সময়ে বেশি পরিমাণ ওজন কমানোর জন্য কিছু নিয়ম আপনাকে দৈনন্দিন জীবনযাত্রায় মেনে চলতে হবে। তাহলে উপকার পাবেন আপনি। আর একটা কথা মনে রাখবেন খুব শর্টকাটে কখনই কোনও কাজ হয় না। তাই সহজে অনেকটা ওজন আক্ষরিক অর্থে ঝরিয়ে ফেলা সম্ভব হয় না। কিন্তু নিয়ম মেনে চললে নিঃসন্দেহে উপকার পাবেন আপনি। 

  • কম সময়ে বেশি পরিমাণে ওজন কমাতে চাইলে আপনাকে সবার আগে নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকে। এর অর্থ না খেয়ে উপোস করে থাকা অবশ্যই নয়। বরং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। সহজপাচ্য খাবার খেতে হবে যাতে শরীর সুস্থ থাকে। 
  • আপনি কী খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন- এইসবের উপরেই নির্ভর করে ওজন বেড়ে যাওয়া এবং কমা। একবারে অনেকটা খাবার খাবেন না। তাই বলে না খেয়ে থাকবেন না। তাতে হিতে বিপরীত হবে। বরং বারে বারে অল্প অল্প করে খাবার খান। 
  • যেসব খাবারে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বেশি সেগুলি না খাওয়াই শ্রেয়। তার পরিবর্তে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান। কার্বোহাইড্রেট বাদ দিতে পারলে ভাল। তবে একবারে বন্ধ করতে যাবেন না। তাতে বিপদ বাড়বে। আর চিনি খাওয়া বন্ধ করতে হবে। 

খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণের পাশাপাশি কম সময়ে অনেকটা ওজন কমাতে চাইলে নিয়মিত শরীরচর্চা করতে হবে 

  • জিমে যেতে হবে না। বাড়িতেই অভ্যাস করুন যোগাসন। কিংবা অভ্যাস করুন ফ্রি-হ্যান্ড একসারসাইজ। তবে যাই করুন নিয়মিত করতে হবে। 
  • ওজন কমানোর ক্ষেত্রে সঠিক পরিমাণে জল খাওয়ার অভ্যাস দারুণ ভাবে কাজে লাগে। তাই রোজ ঠিকভাবে জল খেতে হবে। 
  • ওজন কমাতে চাইলে ডায়েটিং করুন। কিন্তু তার মানে না খেয়ে খালি পেটে থাকবেন না। এর জেরে শারীরিক সমস্যা এবং ওজন, দুটোই বাড়বে। 
  • কম সময়ে বেশি মেদ ঝরাতে চাইলে মেনুতে রাখুন স্বাস্থ্যকর, সহজপাচ্য খাবার। স্বাদের আগে খাবারের পুষ্টিগুণ বিচার করা জরুরি। 
  • ওজন কমানোর জন্য কখনই কোনও ওষুধ খাবেন না। এর প্রভাব মারাত্মক। আপনার স্বাস্থ্যের চরম অবনতি হতে পারে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget