এক্সপ্লোর

Fig In Summer: গরমে কেন খাবেন ডুমুর ? কতটা খেলে উপকার ?

Fig In Summer Health Benefits: গরমকালে পাতে কিছু ফল না রাখলেই নয়। এর মধ্যে অন্যতম হল ডুমুর। এটি খেলে শরীরের বেশ কিছু উপকার রয়েছে।

Fig In Summer Health Benefits: গরমে শরীর চাঙ্গা রাখতে কিছু খাবার না খেলেই নয়। কিন্তু সেই খাবারের মধ্যে একটু বাছাই করা খাবার খেলে শরীরের উপকার। গরমে সবরকম ফল শরীরের জন্য উপকারী নয়। কিন্তু কিছু ফল শরীরের জন্য শুধু ভাল নয়, দরকারিও বটে। এর মধ্যে যে ফলটির নাম না বললেই নয়,তা হল ডুমুর। ডুমুরের মধ্য়ে বেশ কিছু জরুরি খনিজ পদার্থ রয়েছে। এই উপাদানগুলি গরমে যেমন এনার্জি জোগায়, তেমনই নানা রোগের হাত থেকে বাঁচিয়ে রাখে। জেনে নেওয়া যাক কী কী গুণ রয়েছে এই ফলের।

ডুমুরের গুণ

ওজন কমাতে সহায়ক -  ওজনসহ নানা রোগে যেটি সবচেয়ে বেশি উপকারী, সেটি হল ফাইবার। ডুমুরের মধ্যে রয়েছে সেটি। ফাইবার খাবার হজম করায়। নিজে হজম হতে বেশি সময় লাগে। ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে। যা ওজন কমাতে সাহায্য করে।

সুগার নিয়ন্ত্রণ - রক্তের সুগার নিয়ন্ত্রণ করে এই ফাইবার। ইনসুলিনের ক্ষমতা বাড়িয়ে দেয়। ইনসুলিনই সুগারকে বাড়তে দেয় না।

প্রদাহ কমায় - প্রদাহ কমাতে সাহায্য করে ডুমুর। ডুমুরের ফাইবার প্রদাহ নাশ করে দেয়। এর ফলে ডায়াবেটিস, আর্থ্রাইটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধে না।

রক্তচাপ নিয়ন্ত্রণ -  পটাশিয়াম হার্টের জন্য উপকারী। এটি শরীরের জন্য গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সুরাহা করে পটাশিয়াম।

হার্টের যত্ন - হার্টের যত্ন নেয় ডুমুর। এর ম্যাগনেশিয়াম হার্টের জন্য একটি জরুরি ইলেক্ট্রোলাইট। যা হার্টের ছন্দ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

স্ট্রেস কমায় -  অক্সিডেটিভ স্ট্রেস আমাদের কোশে জমতে থাকে। এই স্ট্রেস থেকে মুক্তি দেয় অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কোশের ফ্রি র‌্যাডিকেলগুলি নষ্ট করে দেয়। এতেই কমে স্ট্রেস।

ক্যানসার প্রতিরোধী - ডুমুরের অ্যান্টিঅক্সিডেন্ট কোশের স্ট্রেস কমিয়ে ক্যানসার প্রতিরোধ করে। ফলে ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে যায়।

কতটা পরিমাণে খাবেন ?

গরমে একাধিক উপকারে লাগে ডুমুর। হার্টের যত্ন নেওয়ার পাশাপাশি পেট ভাল রাখে। ওজন কমায়। ক্যানসার প্রতিরোধ করে। কিন্তু এই ড্রাই ফ্রুটটি পরিমাণে খুব বেশি খাওয়া উচিত নয়। এতে শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  AC Lifesaving Tips: বজ্রপাত, ঝড়বৃষ্টির মধ্যে AC চালালে ক্ষতি ? প্রাণহানির আশঙ্কা ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget