এক্সপ্লোর

AC Lifesaving Tips: বজ্রপাত, ঝড়বৃষ্টির মধ্যে AC চালালে ক্ষতি ? প্রাণহানির আশঙ্কা ?

AC Issues In Thunderstorm: দুদিন ধরে বজ্রপাত ও ঝড়বৃষ্টি চলছে। এর মধ্যে অনেকেই ঘরের দরজা জানালা বন্ধ থাকায় এসি চালান।কিন্তু এটি কি বড় বিপদ ডেকে আনতে পeরে ?

Air Conditioner Issues In Thunderstorm: গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে ক্ষনিকের জন্য হলেও রেহাই মিলছে। রেহাই দিচ্ছে বৃষ্টি। গত দুদিনই রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এসির হাওয়ার থেকে বৃষ্টি যেন অনেকাংশে ভাল। প্রাণে যেন আরাম যোগায়। কিন্তু এই ঝড়বৃষ্টির মধ্যে তো আর জানলা দরজা খুলে রাখা যায় না। আবার সেগুলি বন্ধ করে দিলে ঘর গুমোট হয় বলে অনেকে এসি চালান। কিন্তুু ঝড়বৃষ্টির মধ্যে এসি কতটা ভাল ? এমন সময় এসি চালালে এসি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না তো ? 

ঝড়বৃষ্টিতে এসি চালানো ভাল ?

একাধিক বিশেষজ্ঞ এসি সংস্থার মতে, ঝড় বৃষ্টির মধ্য়ে এসি চালালে নষ্ট হয়ে যেতে পারে গোটা মেশিন। কারণ এই সময় প্রকৃতির মধ্যে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি জুল পর্যন্ত তড়িৎ উৎপন্ন হতে পারে। এই তড়িৎ এসি মেশিনের মধ্যে প্রবাহিত হলে মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় মেশিন।

সার্কিট ব্রেকার থাকলেও কি ভয় ?

সব যন্ত্রের মতোই এসির মধ্যেও সার্কিট ব্রেকার থাকে। তড়িৎ পরিবহনের ব্যবস্থাকে বলা হয় সার্কিট। এই তড়িৎ পরিবহনে যেটি বাধা দেয়, সেটি হল সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার থাকলেও কি এয়ার কনডিশনার মেশিন নষ্ট হয়ে যেতে পারে ? বিশেষজ্ঞদের মতে, হ্যাঁ। হতে পারে । হওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। এমনকি প্রাণহানিও হতে পারে। কারণ ৫০০ কোটি জুল পর্যন্ত তড়িৎ সার্কিটে প্রবেশ করলে ব্রেকার কাজ করার আগেই সেটি মেশিনে চলে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে। মেশিন।

গ্রাউন্ডিং/আর্থিং করা থাকলেও ?

এখন প্রায় প্রত্যেক বাড়িতেই হাজার একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে। এই যন্ত্রপাতিগুলিকে বিদ্যুৎ বজ্রপাতের হাত থেকে বাঁচাতে গ্রাউন্ডিং বা আর্থিং করা থাকে। সব নির্মাণেই এই আর্থিংয়ের ব্যবস্থা থাকে। কিন্তু এই আর্থিং কি এসি বাঁচাতে পারে ? বিশেষজ্ঞদের মতে, না। সবসময় যে আর্থিং খুব কার্যকরী হয় তা কিন্তু নয়। বরং আর্থিং থাকতেও দুর্ঘটনা ঘটে।

তাহলে এসি মেশিন বাঁচানোর উপায়

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভাল উপায় মেশিন বন্ধ করে রাখা। বৃষ্টি ঝড় বাদলা যখনই শুরু হচ্ছে, তখনই এসি মেশিন অফ করে দিতে হবে। প্লাগ খুলে রাখতে হবে প্লাগ পয়েন্টে। সাবধানের মার নেই। তাই এই পন্থাই শ্রেষ্ঠ।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  World Asthma Day 2024: দূষণের জেরে বাড়ছে অ্যাজ়মা, কোন খাবারে রেহাই ? কোন অভ্যাস সুস্থ রাখবে ফুসফুস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget