এক্সপ্লোর

Kidney stone : কিডনি স্টোন এড়ানো যায় ৫ টিপস মানলেই, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ

Kidney stone prevention tips: কিডনি স্টোনের সমস্যায় বর্তমানে কমবেশি অনেকেই ভোগেন। কিডনির স্বাস্থ্য ভাল রাখতে তাই কিছু টিপস মেনে চলুন।এই বিষয়েই পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক।

কলকাতা: শরীরের বর্জ্য উপকরণ কিডনি পরিশ্রুত করে বার করে দেয়। এর মধ্যে কিছু পদার্থ কিডনির মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে না। তার মধ্যে রয়েছে অক্সালেট জাতীয় যৌগ, ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড (uric acid)। এই ধরনের পদার্থ কিডনির ক্ষতি করে। পাশাপাশি কিডনিতে জমা হয়ে পাথরের আকার নেয়। যাকে চিকিৎসা বিজ্ঞান পোশাকি নাম দিয়েছে কিডনি স্টোন (kidney stone)। তবে এই স্টোন আমাদের রোজকার জীবনযাপনের কারণেই হয়। আমাদের জীবনযাত্রার কিছু অভ্যাস পাল্টালে কিডনির বিপদও এড়ানো যায়। এর জন্য রোজকার জীবনে কিছু টিপস মেনে চলতে পারেন। 

ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের মূত্ররোগ বিশেষজ্ঞ চিকিৎসক শৈলেশচন্দ্র সহায় এবিপি লাইভকে এমনই কয়েকটি টিপস দিলেন। এই টিপস মানলে কিডনি স্টোন ও তা থেকে কিডনি বিকল হওয়ার মতো বিপদ এড়ানো সম্ভব।

হাইড্রেশন: বিভিন্ন খনিজ পদার্থ কিডনিতে জমে পাথরের আকার নেয়। তাই এই খনিজ পদার্থ যাতে না জমে সেদিকে খেয়াল রাখা জরুরি। এর জন্য রোজ জল বেশি করে খেতে হবে। এতে মূত্রের ঘনত্ব অনেকটাই কমে যায়। ফলে খনিজ পদার্থ সহজেই পরিশ্রুত হয়ে বেরিয়ে যায়।

সোডিয়াম খাওয়া কমান: কিডনি ভাল (kidney health) রাখতে চাইলে সোডিয়াম খাওয়া কমাতে হবে। অতিরিক্ত সোডিয়াম কিডনিতে ক্যালসিয়াম জমা করে। এর ফলে কিডনি স্টোনের আশঙ্কা যায় বেড়ে। রোজকার খাবারে তাই নুনের পরিমাণ সীমিত রাখুন।

কম ক্যালসিয়াম খান: ক্যালসিয়াম হাড় মজবুত করতে বিশেষ জরুরি। কিন্তু একইসঙ্গে এটি কিডনির বিপদ ডেকে আনে। এটি জমাট বেঁধে স্টোন তৈরি করে। তাই রোজকার খাবারে পরিমিত ক্যালসিয়াম রাখুন। তাহলেই ভাল থাকবে কিডনি।

অক্সালেটসমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন: বাদাম, চকোলেট, বিট ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যা কিডনিতে পৌঁছে পাথরের আকারে জমতে শুরু করে। ক্যালসিয়ামের পাশাপাশি তাই অক্সালেটসমৃদ্ধ খাবারও খাওয়ায় নিয়ন্ত্রণ আনতে হবে।

প্রোটিন সীমিত খান: বেশি প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে ভালোবাসেন? এতেই বিপদ ডেকে আনছেন নিজের। উচ্চমাত্রার প্রোটিন কিডনি পরিশ্রুত করতে পারে না। এর ফলে কিডনিতে সেটি অল্প অল্প করে জমতে শুরু করে। যা পরে পাথরের আকার নেয়। তাই খাবারের মধ্যে রোজ উচ্চমাত্রার প্রোটিন না রাখাই ভালো।

আরও পড়ুন: High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টে কীভাবে ব্লকেজ তৈরি করে ? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

সূত্র - এবিপি লাইভ 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget