এক্সপ্লোর

Diabetes: মধুমেহ রোগীরা যে খাবারগুলো ভুল করেও খাবেন না

Health Tips: বেশ কিছু খাবার রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই খাবার নির্বাচনে খুব সতর্ক থাকা দরকার।

কলকাতা: মধুমেহ (Diabetes)। এই অসুখের নামটার সঙ্গে পরিচিত আমরা সকলেই। কেউ কেউ ব্লাড সুগার নামেও চেনেন। আবার কেউ ডায়াবিটিস। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে এই অসুখ দেখা দেয়। এমনটাই জানান বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মধুমেহ এমন একটা অসুখ যা একবার শরীরে বাসা বাঁধলে চিরস্থায়ী। এই রোগের সম্পূর্ণভাবে কোনও নিরাময় নেই। তবে, চিকিৎসকের পরামর্শ মেনে চললে এবং নিয়মিত ওষুধ খেলে নিয়ন্ত্রণে রাখা যায় মধুমেহকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বেশ কিছু খাবার থেকে একেবারেই দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, বেশ কিছু খাবার রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই খাবার (Foods) নির্বাচনে খুব সতর্ক থাকা দরকার। সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কোন কোন খাবার থেকে দূরে থাকা দরকার মধুমেহ রোগীদের?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শর্করাজাতীয় পানীয় একেবারেই স্বাস্থ্যকর নয় মধুমেহ রোগীদের জন্য। এছাড়াও কৃত্রিমভাবে তৈরি শর্করাজাতীয় পানীয় মারাত্মক ক্ষতিকর। রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে এই পানীয়। মিষ্টি আইস টি থেকে যেকোনও বাজার চলতি নরম পানীয় মধুমেহ রোগীদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এই সমস্ত পানীয় মধুমেহ রোগীদের ফ্যাটি লিভারের সমস্যা বাড়ায়।

২. সাদা পাউরুটি, সাদা ভাত থেকে পাস্তা। এই তিন খাবারই মধুমেহ রোগীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। টাইপ টু ডায়াবিটিস কিংবা টাইপ ওয়ান ডায়াবিটিস, প্রত্যেকের ক্ষেত্রেই এগুলি ক্ষতিকর। 

আরও পড়ুন - Soaked Peanuts: স্বাস্থ্যকর মনে করে বাদাম ভেজানো খাচ্ছেন? আদৌ উপকারী তো?

৩. সাধারণ দই মধুমেহ রোগীদের স্বাস্থ্যের জন্য ক্ষতি না হলেও ফ্লেভার দেওয়া দই তাঁদের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। স্বাদের জন্য বহু মানুষ ফ্লেভার দেওয়া দই খেতে পছন্দ করেন। কিন্তু মধুমেহ রোগীদের এই খাবার থেকে দূরে থাকা দরকার।

৪. বিশেষজ্ঞদের মতে, কফির নিজস্ব বেশ কিছু উপকারিতা রয়েছে। কিন্তু যখনই তার সঙ্গে ফ্লেভার মেশে, তখনই তা মধুমেহ রোগীদের জন্য ক্ষতিকারক। খেতে ভালো লাগলেও এই ধরনের কফি থেকে তাঁদের দূরে থাকাই ভালো।

৫. প্যাকেটজাত স্ন্যাকসও একেবারেই খাওয়া চলবে না মধুমেহ রোগীদের। এতে থাকা ক্ষতিকর উপাদান যেমন রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তেমনই ওবেসিটি থেকে আরও অন্যান্য অসুখের ঝুঁকিও বাড়িয়ে দেয়। প্যাকেটজাত স্ন্যাকসের পরিবর্তে বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget