এক্সপ্লোর

Healthy Breakfast: দিনের শুরুতেই পাতে থাকুক ফল-সব্জি, দরকার দইও

Tips For Healthy Gut:সামগ্রিক পাচনতন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে গেলে নজর দিতেই হবে ব্রেকফাস্টের মেনুতে। কী কী রাখতে হবে?

কলকাতা: শরীর সুস্থ রাখতে গেলে নজর দিতে হয় খাওয়া-দাওয়ায়। দিনভর ডায়েটে কী কী থাকল তার উপর নির্ভর করে অনেককিছুই। যদি তার মধ্যেও বিশেষ করে কোনওকিছুতে গুরুত্ব দিতে হয় তাহলে সেটা ব্রেকফাস্ট। দিনের শুরুতে পেট ভরে খেতে বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে সেই খাবার হতে হবে পুষ্টিসমৃদ্ধ। সারাদিনের এনার্জির অধিকাংশ মেলে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট থেকে। Gut Health বা সামগ্রিক পাচনতন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে গেলে নজর দিতেই হবে ব্রেকফাস্টের মেনুতে। কী কী রাখতে হবে?

চাই প্রচুর ফাইবার:
পেট ভাল রাখতে গেলে ভরসা ফাইবারই। হজমপ্রক্রিয়া ভাল রাখে। পাচনতন্ত্রে থাকা অভ্যন্তরীণ অঙ্গগুলির স্বাস্থ্য ভাল রাখতেও অপরিহার্য ফাইবার। ফাইবার পেতে কাজে দেবে ওটস। খাওয়া যেতে পারে ভুট্টা বা ছোলাও। সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে থাকুক বিভিন্ন বাদাম ও বীজজাতীয় খাবার।

প্রোবায়োটিকে লাভ:
পেটের স্বাস্থ্যের জন্য প্রয়োজন প্রোবায়োটিক। মানবদেহের পাচনতন্ত্রে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া থাকে। যা খাবার হজম করতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ শক্তির মূল স্তম্ভ হিসেবে কাজ করে। প্রতিদিন ব্রেকফাস্টে এমন খাবার খাওয়া প্রয়োজন যা ওই ব্যাকটেরিয়ার সংখ্যা পর্যাপ্ত রাখতে সাহায্য করবে। দই খেলেই সবচেয়ে সহজে প্রোবায়োটিকের জোগান মিলবে। দই বা ইয়োগার্টের সঙ্গে নানা শস্য মিশিয়েও খাওয়া যায়। 

শাক-সব্জির সমাহার:
বিভিন্ন প্রয়োজনীয় খনিজ, পুষ্টিপদার্থ এবং ফাইবার--সব পাওয়া যায় সব্জি থেকে। সেই কারণেই ব্রেকফাস্টে সব্জি রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। সব্জিতে পলিফেনলও (polyphenol) থাকে, যা হজমপ্রক্রিয়া এবং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে। হৃদযন্ত্রের সমস্যা রুখতেও সাহায্য করে। পালংজাতীয় শাক, অঙ্কুরিত ছোলা সবসময়ের জন্যই ব্রেকফাস্টের মেনু হতে পারে।

রাখতেই হবে ফল:
যাবতয় ভিটামিনের পর্যাপ্ত জোগান পেতে ব্রেকফাস্টে রাখতে হবে ফল।  ফ্যাট বা ক্যালোরি কম থাকে ফলে। ভিটামিন সি ও অন্য নানা ধরনের ভিটামিন, ফোলেট (Folate), পটাশিয়ামের মতো খনিজ পাওয়া যায় ফলে। ফলে থাকা ফাইবার পেট সাফ রাখতেও সাহায্য করে। অধিকাংশ সময়েই ব্রেকফাস্টে জায়গা পায় আপেল, কলা, নাশপাতি। তার সঙ্গে পেয়ারা, পেঁপে এবং বেরিজাতীয় ফল ঘুরিয়ে ফিরিয়ে রাখা প্রয়োজন ব্রেকফাস্টে। অনেকে ফলের রস খান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন, রস খেলে বাকি পুষ্টি মিললেও বাদ চলে যায় ফাইবার।    

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের জের, প্রায় দেড় হাজার ই-স্কুটার ফেরত নিচ্ছে ওলা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget