এক্সপ্লোর

Healthy Foods: বদহজম-আসিডিটির সমস্যায় ভুক্তভোগী? মেনুতে যোগ করুন এই খাবারগুলি, সক্রিয় থাকবে মস্তিষ্কও, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

Healthy Lifestyle: আপেল- এই ফলের মধ্যে রয়েছে অনেক গুণ। ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ এই ফল আপনার বদহজমের সমস্যা দূর করে।

Healthy Foods: সার্বিকভাবে স্বাস্থ্যের (Health Concious) খেয়াল রাখতে হলে সচেতন হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে নজর দেওয়া উচিত খাওয়া-দাওয়ার (Food Habits) দিকে। অন্ত্রের সমস্যা দূর করার জন্য এবং রোগ পরিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ও মস্তিষ্ক সক্রিয় রাখার জন্য কী কী খেতে (Healthy Foods) পারেন? একনজরে দেখে নিন। 

মাছ- মাছ খাওয়া বিভিন্ন কারণে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। মস্তিষ্ক সজাগ এবং প্রখর রাখতে খেতে পারেন স্যামন মাছ। এর মধ্যে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি আসিড। প্রদাহজনিত সমস্যা কমাতেও এই মাছ সাহায্য করে। আর স্মৃতিশক্তি প্রখর করে স্যামন মাছ। সার্বিক ভাবে মস্তিষ্কের খেয়াল রাখে এই উপকরণ।

হলুদ- কাঁচা হলুদ খেতে পারলে নানা ভাবে উপকার পাবেন। অনেকেই সকালবেলায় খালি পেটে কাঁচা হলুদ খেয়ে থাকেন। এটি একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপকরণ। হলুদের মূল উপকরণ হল Curcumin। এটি মস্তিষ্ক সজাগ রাখার পাশাপাশি দূর করে অন্ত্রের সমস্যাও। ফলে অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি অসুবিধা দেখা দেবে না।

রসুন- খালি পেটে সকালবেলা এক বা দু কোয়া রসুন খাওয়া অনেকেরই অভ্যাস। কাঁচা রসুন খেলে কী কী উপকার পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে রসুন।

জামজাতীয় ফল- বিভিন্ন ধরনের জাম জাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। মস্তিষ্ক প্রখর এবং সজাগ রাখার পাশাপাশি প্রদাহজনিত সমস্যা দূর করে আপনার অন্ত্রের কার্যকারিতা ভাল রাখতে সাহায্য করে এইসব জাম জাতীয় ফল।

পালং শাক- পালং শাক খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ভাল একথা প্রায় সকলেরই জানা। সবুজ পাতাজীয় এই শাকের মধ্যে রয়েছে অনেক গুণ। ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর পালং শাক আমাদের হজমশক্তি ভাল করে। ফলে ভাল থাকে অন্ত্রের স্বাস্থ্য। অন্ত্রের মধ্যে উপকারি ব্যাকটেরিয়া জন্মাতেও সাহায্য করে পালং শাক।

আখরোট- আখরোট খেলে মস্তিষ্ক প্রখর হয়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর আখরোট মস্তিষ্ক সক্রিয় রাখতেও সাহায্য করে। এছাড়াও কমায় প্রদাহজনিত সমস্যা।

ইয়োগার্ট- এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস। এই উপকরণ অন্ত্রের মধ্যে উপকারি ব্যাকটেরিয়া (মাইক্রোবায়োম) জন্মাতে সাহায্য করে। হজমশক্তি ভাল রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে ইয়োগার্ট।

আদা- ভারতীয় রান্নায় বিশেষ করে বাঙালি রান্নায় আদার ব্যবহার সকলের জানেন। এই আদার মধ্যে রয়েছে অনেক গুণ। অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টস জাতীয় উপকরণ রয়েছে আদার মধ্যে। প্রদাহজনিত সমস্যা দূর করে হজমশক্তি ভাল রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্যের সার্বিকভাবে দেখভাল করতে এই উপকরণ সাহায্য করে।

আপেল- এই ফলের মধ্যে রয়েছে অনেক গুণ। ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ এই ফল আপনার বদহজমের সমস্যা দূর করে। অর্থাৎ হজমশক্তি ভাল করে। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে এই ফল। তাই প্রতিদিনের ডায়েটে দিনের কোনও একটা সময়ে আপেল খেতে পারেন আপনি।

কুমড়ো- এই সবজির নাম শুনলে অনেকেই খেতে চান না। তবে কুমড়ো এবং তার বীজের মধ্যে রয়েছে অনেক গুণ। ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর কুমড়ো অ্যাসিডিটির সমস্যা দূর করে। ভাল রাখে হজমশক্তি। অন্ত্রের দেখভাল করতেও কাজে লাগে।

আরও পড়ুন- পুজো আসছে, দ্রুত ওজন কমাতে চান? পাতে রাখতেই হবে এটি

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget