এক্সপ্লোর

Liver Care: লিভারে জমে থাকা টক্সিন সাফ করে এইসব ফল

Fruits For Cleansing Liver Toxins: বর্তমান সময়ের জীবনযাপনের জেরে লিভারে টক্সিন জমতে পারে। এই টক্সিন সাফ করে দেয় কিছু নির্দিষ্ট ফল।

Fruits For Cleansing Liver Toxins: লিভারের পাচক রস আমাদের পেটের খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু লিভারের মধ্যে ফ্য়াট জমতে শুরু করলে এই পাচক রস ঠিকমতো ক্ষরিত হয় না। ফলে খাবারগুলি সঠিকভাবে হজম হয় না। ফ্যাটি লিভার ছাড়াও অনেকের লিভারের (Liver Care) সংক্রমণও হচ্ছে ইদানীং। যার ফলে লিভার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থকে। তবে ফ্যাটি লিভার হোক বা না হোক, লিভারের মধ্যে বিষাক্ত পদার্থ বা টক্সিন জমতে পারে যেকোনও সময়। এই টক্সিন লিভারের (Superfoods For Liver) কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। কিছু ফল ও খাবার নিয়মিত খেলে লিভার থেকে এই টক্সিন বেরিয়ে যায়। ফলে লিভার আবার চাঙ্গা হয়ে ওঠে। কী কী সেই খাবার ? দেখে নেওয়া যাক বিশদে।

লিভার থেকে টক্সিন বার করে দেয় এইসব ফল

১. আঙুর -  আঙুরের মধ্য়ে একদিকে রয়েছে ভিটামিন সি, অন্য়দিকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুই উপাদান মিলে লিভারের টক্সিন সাফ করে দেয়। পাশাপাশি এগুলি লিভারকে পাচক রস তৈরির জন্য উদ্দীপিত করে।

২. আপেল - আপেলের মধ্যে পেকটিন ফাইবার থাকে। এই ফাইবার লিভারের ক্ষতিকর টক্সিন ধুয়ে সাফ করে দেয়। যার ফলে লিভার আবার আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

৩. কাঠবাদাম -  কাঠবাদামের মধ্যে আর্জিনিন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। এছাড়াও থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই দুইয়ে মিলে লিভার থেকে সব টক্সিন বার করে দেয়।

৪. লেবু - লেবুর মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। এছাড়াও, এমন কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে যা লিভারের জন্য় উপকারী। লিভারে জমে থাকা টক্সিক পদার্থ এটি ধুয়ে সাফ করে।

৫. পেঁপে - পেঁপের মধ্যে ভিটামিনের পাশাপাশি বেশ কিছু উৎসেচকও রয়েছে। এই উৎসেচকগুলি পেপটাইড উৎসেচকের গোত্রে পড়ে। অর্থাৎ এগুলি পাচক রসের সমগোত্রীয়। ফলে লিভারের জন্য বেশ উপকারী এই পেঁপে ফল। কাঁচা পেঁপে রান্না করা পেঁপের তুলনায় বেশি উপকারী।

লিভারের জন্য উপকারী খাবার

এছাড়াও যে যে খাবার লিভার পরিষ্কার রাখে তা হল —

  • কফি
  • সবুজ শাকসবজি যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর
  • রসুন
  • গাজর
  • আঙুর
  • হলুদ

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Viral Video: পিছনে খোলা জানালা, ট্রেডমিল থেকে পা ফসকে চার তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget