এক্সপ্লোর

Monkey Pox Outbreak: উপসর্গ নেই, তবু মাঙ্কিপক্স-আক্রান্ত! উদ্বেগের ইঙ্গিত গবেষণায়

Cause For Concern: সংক্রমিতের দেহে উপসর্গ দেখা দিলে এক রকম। কিন্তু মাঙ্কিপক্স আক্রান্ত কারও দেহে যদি কোনও উপসর্গ ফুটে না ওঠে, তা হলে? চিন্তা বাড়াতে বাড়ে বিষয়টি।

প্যারিস: সংক্রমিতের (infection) দেহে উপসর্গ (symptom) দেখা দিলে এক রকম। কিন্তু মাঙ্কিপক্স আক্রান্ত কারও দেহে যদি কোনও উপসর্গ ফুটে না ওঠে (asymptomatic), তা হলে? চিন্তা বাড়াতে বাড়ে বিষয়টি। অন্তত তেমনই ইঙ্গিত 'অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন' শীর্ষক জার্নালে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায়। 

কী বলল গবেষণা?
প্যারিসের বিচ-ক্লঁদ বার্নার্ড হাসপাতালে গবেষণাটি চালানো হয়েছিল। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি রয়েছে কিনা দেখতে সেখানকার গবেষকরা একটি স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেন। তার জন্য পায়ুদ্বার থেকে বিশেষ নমুনা সংগ্রহ করা হয়। মোট ২১৩ জনের দেহ থেকে নমুনা নেওয়া হয়। গবেষণার জন্য এমন পুরুষদের থেকেই নমুনা নেওয়া হয়েছিল যাঁরা শুধু পুরুষদের সঙ্গেই যৌন সম্পর্ক তৈরি করেন। এসব ক্ষেত্রে যদি তাঁদের একাধিক যৌনসঙ্গী থাকে, তা হলে ফ্রান্সের নিয়ম অনুযায়ী, প্রত্যেক তিন মাস অন্তর এসটিডি-র স্ক্রিনিং করাতে হয়। এবারও সেই জন্যই নমুনা নেওয়া হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, তাঁদের মধ্যে অন্তত ১৩ জনের মাঙ্কিপক্স সংক্রমণ হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ওই ১৩ জনের মধ্যে মোটে ২ জনের দেহে পরে উপসর্গ দেখা দেয়। আর যে দলের প্রথমে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি, তাঁদের মধ্যেও তিন জন পরে আক্রান্ত হন। তবে উপসর্গ না থাকলেও কোনও সংক্রমিতের দেহ থেকে মাঙ্কিপক্সের ভাইরাস অন্য দেহে ছড়াতে পারে কিনা, সে ব্যাপারে কিছু বলেননি গবেষকরা। শুধু একটি বিষয়ে জোর দিয়েছেন। প্রতিষেধক। কারণ উপসর্গ নেই অথচ সংক্রমিত, এমন কারও সংস্পর্শে যদি কোনও ঝুঁকি থাকে তাও অনেকটা প্রতিহত করতে পাবে টিকা। 

কী পরিস্থিতি বিশ্বের?
চলতি মাসের গোড়াতেই বোঝা গিয়েছিল, মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আমেরিকা, ব্রিটেন-সহ বহু দেশ। রোগের ভয়াবহতা বিচার করে আমেরিকা হালেই মাঙ্কিপক্সকে একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে । সতর্ক থাকছে ভারতও। কেরলের ত্রিশূরে এক তরুণের মৃত্যুর পর বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন, ওই তরুণের দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। কিন্তু সেই সংক্রমণেই মৃত্যু কিনা সেটা স্পষ্ট নয়। এমনিতে এই রোগে মৃত্যুহার কম। কিন্তু যে ভাবে তার দাপট বাড়ছে, তাতে রোগটি নিয়ে সতর্কতায় কোনও ঢিলেমি দিতে নারাজ ভারত সরকার। সতর্ক থাকছে পশ্চিমবঙ্গ সরকারও। 

আরও পড়ুন:'চোর ধরো, জেলে ভরো', বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ-সুকান্তরা

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget