এক্সপ্লোর

Brain Eating Amoeba:মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ, প্রাণ হারাল কেরলের কিশোর, আপনি সাবধান তো?

Health News:মানুষের মস্তিষ্ক কুরে কুরে খাওয়াই তাদের প্রধান 'ধর্ম'। কোনও রাক্ষস-খোক্ষস নয়, এমন ভয়ঙ্কর অ্যামিবার সংক্রমণের জেরে প্রাণ হারাল ১৫ বছরের এক কিশোর।

তিরুবনন্তপুরম:মানুষের মস্তিষ্ক কুরে কুরে খাওয়াই তাদের প্রধান 'ধর্ম'। কোনও রাক্ষস-খোক্ষস নয়, এমন ভয়ঙ্কর অ্যামিবার সংক্রমণের জেরে প্রাণ হারাল ১৫ বছরের এক কিশোর। কেরলের আলাপুঝা জেলার বাসিন্দা ওই কিশোর 'নেইগেলেরিয়া ফাউলেরি' (Naegleria fowleri) বা সহজ কথায় 'মস্তিষ্কখেকো অ্যামিবা' (brain eating amoeba) সংক্রমণে আক্রান্ত হয়েছিল বলেই জানিয়েছে কেরল (Kerala Boy Death) প্রশাসন। সপ্তাহখানেক ধুম জ্বর, সঙ্গে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ সূচক একেবারে এলোমেলো হয়ে যায় এই সংক্রমণে। তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন ডাক্তাররা। কিন্তু শেষরক্ষা হল না।

কী ঘটেছিল?
প্রশাসন জানতে পেরেছে, ওই কিশোর, বাড়ির কাছেই একটি ঝর্নায় স্নান করত। সম্ভবত সেখান থেকে তার দেহে অ্যামিবার সংক্রমণ ঘটে। প্রাকৃতিক পরিবেশে, বিশেষত উষ্ণ জলে এই অ্যামিবার বাড়বৃদ্ধি হয়। তবে নোনা পরিবেশে এরা বাঁচতে পারে না। তাই সমুদ্রের জল নয়, হ্রদ ও নদীর জলেই বংশবিস্তার করে এরা। এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বিষয় ইঙ্গিত করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, 'নেইগেলেরিয়া ফাউলেরি' বহু সময় ধরে প্রকৃতিতে বেঁচেবর্তে রয়েছে। কিন্তু মানবদেহে এর সংক্রমণের হার খুবই কম। হালের ইতিহাস বলছে, গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার এক বাসিন্দা এবং মার্চে ফ্লরিডার এক বাসিন্দা এই সংক্রমণে প্রাণ হারান। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, গ্রীষ্মের সময় এই অ্যামিবার বংশবৃদ্ধির পক্ষে উপযুক্ত পরিবেশ তৈরি হয়। 

মস্তিষ্কখেকো অ্যামিবা সম্পর্কে টুকিটাকি...
এককোষী এই প্রাণী সাধারণত, হ্রদ, উষ্ণ প্রস্রবণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে থাকা সুইমিং পুলে বাড়বৃদ্ধি ঘটায়। মাইক্রোস্কোপ ছাড়া একে দেখা সম্ভব নয়। অ্যামিবাটির অনেকগুলি প্রজাতি রয়েছে। তবে শুধুমাত্র 'নেইগেলেরিয়া ফাউলেরি' -ই মানবদেহে সংক্রমণ ঘটায়। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়। কোনও সংক্রমিত ব্যক্তির দেহ থেকে অন্য কারও দেহে এটির সংক্রমণ ছড়ায় না। 

কী ভাবে সংক্রমণ?
সাধারণত নাকের মধ্যে দিয়ে দেহে প্রবেশ করে এই মস্তিষ্কখেকো অ্যামিবা। ফলে আক্রান্ত ব্যক্তি একটি প্রাণঘাতী সংক্রমণের শিকার হন যার নাম 'primary amebic meningoencephalitis (PAM)'। ট্রোপোজাইট পর্যায়ে পৌঁছে যাওয়ার পর অ্যামিবা নিজে শেষের পথে এগিয়ে গেলেও একবার যদি সে সিস্টে পরিণত হয়ে যায়, তা হলে তা যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। সাধারণত উষ্ণ জায়গায়, বিশেষত গ্রীষ্মকালে 'মস্তিষ্কখেকো অ্যামিবা'-র বাড়বৃদ্ধি হয়। সুইমিং পুল ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না হলে সেখানে এই ধরনের অ্যামিবা থাকতে পারে। সেক্ষেত্রে পুলের জলে 'ডাইভ' দিলে অ্যামিবা-সংক্রমিত জল নাক পর্যন্ত পৌঁছে যেতে পারে। ছড়াতে পারে সংক্রমণ। 

কী উপসর্গ?
সাধারণত সংক্রমণের এক সপ্তাহের মধ্যে তীব্র মাথাব্যথা, জ্বর, বমিভাব,ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং খিঁচুনি জাতীয় সংক্রমণ দেখা দেয়। সময় যত এগোয়, রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। এমনকি আক্রান্ত ব্যক্তি কোমাতেও চলে যেতে পারেন। এবং শেষ পরিণতি মৃত্যু। দ্রুত চিকিৎসা হলে বাঁচার সম্ভাবনা আছে ঠিকই, তবে তার হার খুবই কম। তাই চিকিৎসার থেকেও সংক্রমণ প্রতিরোধেই বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা। যেমন, না জেনে যে কোনও ধরনের উষ্ণ প্রস্রবণ, হ্রদ বা পুকুরে স্নান নয়। যদি সেগুলি ক্লোরিন দিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়, তবেই সেখানে নামা যেতে পারে। সাঁতার বা ডাইভিংয়ের সময় প্রয়োজনীয় 'নোজ প্রোটেকশন' নেওয়া, জল ব্যবহার ও খাওয়ার আগে এবং পরে সাবান দিয়ে ভাল করে হাত ধোয়া, পরিস্রুত জল দিয়ে নাক পরিষ্কার করা, এগুলিও মাথায় রাখা দরকার। কারণ এই রোগে চিকিৎসায় সেরে ওঠার আশা খুব কম, মনে করেন বিশেষজ্ঞরা। তাই আগাম সাবধানতা জরুরি।

আরও পড়ুন:লাশের সারি বাংলায় ! ৬০ নয় মাত্র ১৫ হাজার বুথে হাজির ছিল কেন্দ্রীয় বাহিনী, জানালেন রাজীব সিনহা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget