এক্সপ্লোর

Vitamin Supplements : করোনা থেকে বাঁচতে ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন? কী বলছেন চিকিৎসকরা?

Vitamin Supplements For Immunity : অনেক সময়ই , সামান্য গা ম্যাজম্যাজ থেকে করোনা অতিমারী, সবের সলিউশন ভিটামিন সাপ্লিমেন্টেই খোঁজে সাধারণ মানুষ। কী বলছেন ডাক্তাররা ?

কলকাতা : অতিমারী আবহে নিজেকে ফিট রাখতে দোকান থেকে কিনে ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল খাচ্ছেন কি? আপনি কি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন খান, নাকি নিজেই বেছে নেন ? কিন্তু ভিটামিন ট্যাবলেট খেয়ে সত্যিই কি ইমিউনিটি বাড়ানো যায়? সাধারণ মানুষ অনেক সময়ই , সামান্য গা ম্যাজম্যাজ থেকে করোনা অতিমারী, সবের সলিউশন ভিটামিন সাপ্লিমেন্টেই খোঁজেন। আর করোনা আবহে এই ভিটামিন কিনে খাওয়ার হিড়িকটা হঠাৎই গিয়েছে বেড়ে। শুধু বড়রাই নন, শিশুদেরও আগেভাগে অনেক অভিভাবক ভিটামিন খাওয়াচ্ছেন করোনা থেকে রক্ষা করার আশায়। কিন্তু, চিকিৎসকরা বলছেন 'না'। ভিটামিন মুঠো মুঠো খেয়ে উপকারের বদলে অপকারও হতে পারে। 

ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বললেন, ভিটামিন দুই ধরনের । ফ্যাট সলিউবল  ভিটামিন, যা ফ্য়াটে দ্রাব্য। আর ওয়াটার সলিউবল ভিটামিন , যা জলে দ্রাব্য। ফ্যাট সলিউবল ভিটামিন এ , ডি, ই, কে। আর ওয়াটার সলিউবল ভিটামিন সি ও বি। ভিটামিন বি কমপ্লেক্সের ১২ ধরনের ভিটামিন রয়েছে, যা সবই জলে দ্রাব্য। 

ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু প্রয়োজনাতিরিক্ত খেয়ে ফেললে বিপদ।  শরীরে অতিরিক্ত ভিটামিন জমে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। হাইপার ভিটামিনোসিসও হতে পারে। তার তার উপসর্যেগ মাথা ধরা থেকে খিঁচুনি পর্যন্ত হতে পারে । সেরিব্রাল এডিমা (Cerebral edema) হয়ে মাথায় জল পর্যন্ত জমতে পারে। ভিটামিন বি ও সি যেহেতু জলে দ্রাব্য, তা খেলেও মল বা মূত্র দিয়ে বেরিয়ে যায়। সমস্যা সৃষ্টি করে না। কিন্তু এই ভিটামিন গুলির সঙ্গে করোনা প্রতিহত করার কোনও সম্ভাবনা নেই। 

আরও একটি বিষয়, যে সব অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ান তাঁদের মাথায় রাখতে হবে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরি জানালেন, ' ছোট ছোট শিশুদের একগাদা ভিটামিন খাইয়ে করোনা আটকে দেওয়া যাবে এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। '

ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বললেন,  ডাক্তাররা অনেক সময় অ্যান্টিবায়োটিকের সঙ্গে ভিটামিন দিয়ে থাকেন। সেটা প্রয়োজনে। বড় অপারেশনের পরও লম্বা সময়ের জন্য ডাক্তাররা অনেক সময় ভিটামিন প্রেসক্রাইব করেন। বা নির্দিষ্ট কোনও কোনও রোগের ক্ষেত্রে বাইরে থেকে ভিটামিনের সাপোর্ট দিতে লাগে। কিন্তু সেটা চিকিৎসকরাই বুঝবেন , কখন প্রয়োজন। মনে রাখতে হবে, মানুষের শরীরে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ছোট থেকে  দুর্বল শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে ভিটামিনের উপকারিতা আছে। কিন্তু সুস্থ মানুষ ভিটামিন বাইরে থেকে না খেয়ে, ফল বা শাকসবজি খাওয়া উপকারী।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget