এক্সপ্লোর

India Coronavirus : বৃহস্পতিবার দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ, তারই আগে কেন্দ্র বলল, রাজ্য চাইলে তুলেও নিতে পারে করোনাবিধি

India Coronavirus Update : কেন্দ্রের চিঠিতে এটাও বলা হয়েছে, সিদ্ধান্ত নিতে হবে দৈনিক আক্রান্তের সংখ্যা, অ্যাক্টিভ রোগীর সংখ্যা এবং সংক্রমণের হারের দিকে নজর রেখে। 

 নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে কমছে করোনায় (coronavirus) আক্রান্তের সংখ্যা। নিম্নমুখী সংক্রমণ-হারও। এই অবস্থায় কোভিড বিধি (Covid rule) শিথিল করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্র।

বাংলায় ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে কড়া করোনা বিধি। খুলেছে প্রথম শ্রেণি থেকে স্কুল। স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা। লোকাল ট্রেনও চলছে প্রায় স্বাভাবিক ভাবেই। অফিসমুখী কর্মীরা। খুলে গিয়েছে জিম, স্পা, পার্লার। সবমিলিয়ে ওমিক্রন আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হয়েছে মানুষের জীবন। এরই মধ্যে কেন্দ্রের চিঠি। 

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, সারা দেশেই ২১ জানুয়ারি থেকে সংক্রমণ-গ্রাফ পড়তির দিকে। এই অবস্থায় সংক্রমণ-পরিস্থিতি বিচার করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যদি বাড়তি কড়াকড়ি শিথিল করোনাবিধি পরিবর্তন করে, এমনকি তা তুলেও নিতে পারে। তবে কেন্দ্রের চিঠিতে এটাও বলা হয়েছে, সিদ্ধান্ত নিতে হবে দৈনিক আক্রান্তের সংখ্যা, অ্যাক্টিভ রোগীর সংখ্যা এবং সংক্রমণের হারের দিকে নজর রেখে। 

আরও পড়ুন :

কামারহাটিতে কি বরফ গলল? হুডখোলা গাড়িতে প্রচারে পাশাপাশি সৌগত ও মদন-পুত্র

বুধবারের হিসেব অনুসারে, রাজ্যে একদিনে ৪৩৯জন করোনা আক্রান্ত, ১৮জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে উঃ ২৪ পরগনার সঙ্গে শীর্ষে বীরভূম। তারপরেই দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া।  এই পরিস্থিতিতে রাজ্য কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। 

অন্যদিকে বৃহস্পতিবার, দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ। দৈনিক মৃত্যুর পাশাপাশি, বাড়ল সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৪।  দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৬১৫।  এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৪১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৫৪ হাজার ৩১৫। 

যদিও বিশেষজ্ঞরা বলছেন, কোভিড বিধি শিথল করলেও, মেনে চলতে হবে মাস্ক ও দূরত্ববিধি। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget