এক্সপ্লোর

Inflammatory Bowel Disease: সচেতন থাকলে বিপদ নয় IBD

Inflammatory Bowel Disease: কিছু খেলেই পেট ব্যথা। হঠাৎ শুরু যন্ত্রণা। খিদে কমে যাওয়া বা হঠাৎ ওজন কমতে থাকা। এই সমস্ত আইবিডি-র (IBD)উপসর্গ হতে পারে। সচেতন থাকলেই মিলবে সুরাহা।

কলকাতা: কিছু খেলেই পেট ব্যথা। হঠাৎ শুরু হয় যন্ত্রণা। খিদেও কমে  যাওয়া বা হঠাৎ ওজন কমতে থাকা। এই সমস্ত আইবিডি-র (IBD)উপসর্গ হতে পারে।  আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ। বিশ্বজুড়ে যে রোগে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। এই রোগটি নিয়ে সচেতনতা প্রচার করতে প্রতিবছর ১৯ মে, পালিত হয় ওয়ার্ল্ড ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ডে (World Inflammatory Bowel Disease (IBD) Day)।   

রোগটি ঠিক কী?
ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ শব্দবন্ধটি একসঙ্গে বেশ কিছু শারীরিক সমস্যাকে বোঝাতে ব্যবহার করা হয়। পাচনতন্ত্রে প্রদাহজনিত কোনও সমস্যা এর অন্তর্গত। এটি সাধারণত দুইভাগে ভাগ করা যায়।

আলসেরাটিভ কোলাইটিস (Ulcerative colitis)
বৃহদন্ত্রের (large intestine) গায়ে বা রেকটামে কোনওরকম প্রদাহ বা ঘা (ulcer) হয় এতে।

ক্রোনস ডিজিজি (Crohn's disease)
পাচনতন্ত্রে প্রদাহ বা ঘা হয় এক্ষেত্রে। সেই ঘা গভীর পর্যন্ত হতে পারে।

কী কী উপসর্গ দেখা যায়?
এক একজনের এক একরকমের উপসর্গ দেখা যায় এই সমস্যা সৃষ্টি হলে। তারই মধ্যে কিছু কিছু হল,
ডায়রিয়া (diarrhea)
রেকটাম থেকে রক্তপাত
মনে রক্তের উপস্থিতি
তলপেটে ব্যথা বা খিঁচ ধরা
ভীষণ ক্লান্তি
হঠাৎ ওজন কমে যাওয়া
খিদে কমে যাওয়া

রোগের কারণ কী?
ঠিক কী কারণে এই রোগ হয় তার স্পষ্ট উত্তর নেই, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। অনেকসময় মনে করা হয়, স্ট্রেস (stress) এবং খাদ্যাভাসের জন্য এই রোগ হতে পারে। কিন্তু আজকাল ডাক্তাররা জানাচ্ছেন, খাবারের সমস্যা বা স্ট্রেসের কারণে রোগের প্রকোপ বাড়লেও তা রোগের মূল কারণ নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সন্দেহ, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো কাজ না করলেও এই রোগ হয়ে থাকতে পারে। 

খাবারে নজর
বেশ কিছু ধরনের খাবার প্রতিদিনের ডায়েট থেকে বাদ দেওয়া উচিত। ফ্যাটযুক্ত খাবার, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া উচিত নয়। একেবারেই চলবে না মশলাযুক্ত খাবার। লাগাম পরাতে হবে মাংস, বিশেষ করে রেড মিট খাওয়ায়। রোগের সমস্যা থাকলে বাদাম, রাজমা, বিনস জাতীয় খাবারও চলবে না। 

প্রয়োজনে ডাক্তার দেখান
দীর্ঘদিন ধরে সমস্যা থাকলে, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এই রোগ ফেলে রাখলে কোলন ক্যানসার থেকে শুরু করে বেশ কিছু রোগও হতে পারে। কিন্তু সময়ে থাকতে ডাক্তার দেখালে এবং পরামর্শ মেনে চললে সহজেই সুস্থ জীবনযাপন করা সম্ভব।

ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: বদহজম থেকে পেটের সমস্যা, ওজন কমাতেও সহায়ক ভাজা জিরে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget