এক্সপ্লোর

Kolkata Critical Operation: প্রথমবার পুজোর রোশনাই দেখবে খুদে, জন্মগত চোখের জটিল রোগ সারালেন চিকিৎসকরা

জন্মগত চোখের  ব্যাধিতে ছোট্ট শিশুর কাছে সব কিছুই ছিল ঝাপসা। সেই ঘোলাটে পর্দা সরিয়ে নবীন প্রাণকে দৃষ্টির আলোয় ফেরালেন এই শহরেরই চিকিৎসকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা : এ যেন এক আশ্চর্য সমাপতন। মহালয়ায় চক্ষুদান হল দেবী প্রতিমার। তার পরের দিনই দৃষ্টিদান হল তিন বছরের এক শিশুর, জন্মের পর থেকে যার কাছে এতদিন সব কিছুই ছিল একেবারে ঝাপসা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খুশির বাঁধ ভেঙেছিল বাবা-মায়ের। কিন্তু অচিরেই মুখের হাসি কেড়ে নিয়েছিল একরত্তি সন্তানের জন্মগত চোখের  ব্যাধি। ছোট্ট শিশুর কাছে সব কিছুই ছিল ঝাপসা। সেই ঘোলাটে পর্দা সরিয়ে নবীন প্রাণকে দৃষ্টির আলোয় ফেরালেন এই শহরেরই চিকিৎসকরা। এবারই প্রথম পুজোর রোশনাই দেখবে নিজের চোখে। মা-বাবার কোলে চড়ে। 

ছোট থেকেই ভালোভাবে দেখতে পেত না খুদেটি। যা দেখে মা -বাবার সন্দেহ হয়। একটু বড় হওয়ার পর যখন কোনও কিছু দেখার জন্য চোখের খুব কাছে আনত। দেখা যায় চোখে জন্মগত ছানি - চিকিৎসার পরিভাষায় Congenital cataract। রোগ নির্ণয় হতেই নীলরতন সরকার মেডিক্যালে শুরু হয় শিশুর চিকিৎসা। সব রকম পরীক্ষা করে চিকিৎসকরা অস্ত্রোপচার করে লেন্স বসানোর সিদ্ধান্ত নেন। গত অগাস্ট ও সেপ্টেম্বরে শিশুর দুটি চোখে অস্ত্রোপচার হয়। বৃহস্পতিবার চেকআপের পর শিশুর পরিবারকে চিকিৎসকরা জানিয়ে দেন, অস্ত্রোপচার সফল হয়েছে।  

নীলরতন সরকার মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগ প্রধান সমীর বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'অপারেশন ঠিকঠাক ভাবে হয়েছিল। Congenital cataract অনেক কারণে হতে পারে। গর্ভাবস্থায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে হতে পারে। অন্য রোগের পার্শ্বপ্রবাবে হতে পারে। ৩ থেকে ৫ বছরের মধ্যে চিহ্নিত করা গেলে দ্রুত ঠিক করা যায়।' অ্যাসোসিয়েট প্রফেসর অর্কেন্দু চট্টোপাধ্যায় বলেছেন, 'চোখে লেন্স বসানো হয়েছে, চশমাও দেওয়া হয়েছে। পরে আর চশমা লাগবে না। স্বাভাবিক ভাবেই সব কাজ করতে পারবে।' পুজোর মুখে একরত্তি সন্তান দৃষ্টি ফিরে পাওয়ায় স্বস্তিতে বাবা-মা। চিকিৎসকরা জানিয়েছেন, এই শিশু বড় হয়ে আর পাঁচজনের মতোই স্বাভাবিক ভাবে সব কাজ করতে পারবে। 

আরও পড়ুন- এসএসকেএমে জটিল অস্ত্রোপচার, সদ্যোজাতর খাদ্যনালি থেকে বের করা হল ধাতব হুক

আরও পড়ুন- জটিল অস্ত্রোপচারে সাফল্য, শ্রমিকের পেট থেকে বের করা হল ৭.৫ কেজি ওজনের মাংসপিণ্ড

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget