এক্সপ্লোর

COVID-19 Risk Study: রোগাদের তুলনায় মোটা মানুষদের তীব্র করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি, মৃত্যুর হার কম! দাবি গবেষণায়

'ডায়াবেটিস কেয়ার' শীর্ষক একটি গবেষণাপত্রে এই বিষয়টির উল্লেখ করা হয়েছে

ওয়াশিংটন: যে সকল করোনা সংক্রমিতের শারীরিক ওজন বেশি বা যে সকল কোভিড-আক্রান্ত স্থূলকায়, তাঁদের মধ্যে তীব্র সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি বলে দাবি করা হয়েছে একটি গবেষণায়। বলা হয়েছে, রোগাদের তুলনায় মোটা রোগীদের সংক্রমণ বেশি তীব্র হতে পারে। একইসঙ্গে, বেশি ওজনের রোগীদের ক্ষেত্রে অক্সিজেন ও ইনভেসিভ ভেন্টিলেশনও বেশি প্রয়োজন হতে পারে। 

সম্প্রতি, 'ডায়াবেটিস কেয়ার' শীর্ষক একটি গবেষণাপত্রে এই বিষয়টির উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থূলকায় ব্যক্তিরা যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁদের সংক্রমণ ভারী বা তীব্র হতে পারে। যদিও, মৃত্যুর ঝুঁকি ততটা নেই বলেও দাবি করা হয়েছে ওই পত্রে।

গবেষকরা জানিয়েছেন, ১১টি দেশে মোট ৭ হাজার ব্যক্তির ওপর এই সমীক্ষা চালানো হয়েছে। গবেষণার দায়িত্বে থাকা অস্ট্রেলীয় বিজ্ঞানীরা জানান, মোট ১৮টি হাসপাতালে ভর্তি থাকা কোভিড রোগী সম্পর্কে তথ্য জোগাড় করে এই সমীক্ষা চালানো হয়েছে। 

এর মধ্যে, এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৩৪.৮ শতাংশ রোগী বেশি ওজনের। আরও এক-তৃতীয়াংশ (৩০.৮ শতাংশ) স্থূলকায়। গবেষণায় উঠে এসেছে, এই দুই শ্রেণির রোগীদের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন বেশিমাত্রায় লেগেছে। পাশাপাশি, এই দুই শ্রেণি মিলিয়ে এদের মধ্যে প্রায় ৭৩ শতাংশের ইনভেসিভ ভেন্টিলেশনের প্রয়োজন পড়েছে।

তবে, গবেষণায় আরও একটি চমকপ্রদ তথ্যও উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, মৃত্যুর হারের নিরিখে মোটা ও স্থূলকায় রোগীরা অনকেটাই পিছিয়ে রোগা বা সুস্বাস্থ্য বা তুলনামূলক কম ওজনের রোগীদের থেকে। 

গবেষক দলের এক সদস্য তথা ইমিউনোলজিস্ট সিরুন বেকারিং বলেন, এর আগে কখনও স্থূলকায় নিয়ে এত ভিন্ন প্রকৃতির তথ্যকে এক জায়গায় এনে একটি বৃহৎ গবেষণা চালানো হয়নি। তিনি বলেন, একাধিক আন্তর্জাতিক সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, তীব্র কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে বাড়তি শারীরিক ওজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

নতুন গবেষণা সেই ফলাফলকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। এখানে ঝুঁকির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আগেই ইঙ্গিত মিলেছে যে, হৃদজনিত সমস্যা বা ডায়াবেটিস থাকলে সংক্রমণের মাত্রা তীব্র হতে পারে। এখন দেখা যাচ্ছে, শরীরের 'বিএমআই' অধিক হলেও কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা বেড়ে যাচ্ছে।

স্থূলকায় বা বাড়তি ওজনের সঙ্গে কোভিড সংক্রমণের সম্পর্ক কী? বেকারিং-এর দাবি, একটা সংযোগ থাকতে পারে। তা হল, অনেক ক্ষেত্রে শারীরিক ওজন বেশি হলে, বা কোনও ব্যক্তি স্থূলকায় হলে, তাঁর শরীরে প্রদাহের একটা ধাত থাকে। এর ফলে, সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায়। 

এছাড়া, এমনিতে মোটা মানুষদের একটা শ্বাসজনিত সমস্যা থাকে। ফলত, সেক্ষেত্রেও, কোভিড আক্রান্ত হলে অক্সিজেনের প্রয়োজনীয়তা বৃ্দ্ধি পেয়ে যায়। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget