এক্সপ্লোর

Omicron Update : ক্রিসমাস-নববর্ষে টিকা নিয়েও জমায়েত-উল্লাস নয় ! হোয়াইট হাউস থেকে বিবৃতি জারি

Omicron Update : " বড়দিনের কোনও কোনও জমায়েতে হয়ত ৩০, ৪০, ৫০ জন করে লোক থাকছেন। সেখানে একজন হয়ত অন্যের  টিকা নেওয়া আছে কিনা , তাও জানে না। '' সতর্ক করল হোয়াইট হাউস

নিউ ইয়র্ক:  বাড়ছে সংক্রমণ। বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা । ক্রিসমাস উৎসবের আগেই হুহু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ।  ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

সামনেই ক্রিসমাস। তারপরই এসে পড়বে নববর্ষের উৎসব। সারা বিশ্ব আনন্দে মাততে তৈরি। তারই মাঝে বাধ সেধেছে ওমিক্রন। ধরাচ্ছে ভয়। এই পরিস্থিতিতে মার্কিন মুলুককে সতর্ক করল হোয়াইট হাউস।  বুধবার হোয়াইট হাউসের একটি বিবৃতি জারি করে।   সংক্রামক রোগ বিষয়ের শীর্ষ  বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি ( top infectious disease expert Anthony Fauci) বলেন, লোকেরা বড়দিনের ছুটি পরিবারের সাথে কাটাতে পারে। তবে কোভিড -১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে টিকা নেওয়াই যথেষ্ট নয়। বড় সমাবেশে যাওয়া একেবারেই নিরাপদ হবে না, জানিয়েছে রয়টার্স । হোয়াইট-হাউসের তরফে বলা হয়েছে,  " বড়দিনের কোনও কোনও জমায়েতে হয়ত ৩০, ৪০, ৫০ জন করে লোক থাকছেন। সেখানে একজন হয়ত অন্যের  টিকা নেওয়া আছে কিনা , তাও জানে না। ওমিক্রনের আবহে এই সব বড় জমায়েত এড়িয়ে চলাই ভাল।" । সকলকে সতর্ক করেন ফৌসি।  দক্ষিণ আফ্রিকা এবং স্কটল্যান্ডের গবেষণার উদ্ধৃত করে ফৌসি বলেন, প্রাথমিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম গুরুতর হতে পারে। তবে লোকেদের তাও সতর্ক থাকা উচিত।

আরও পড়ুন: 

করোনার টিকা না নিলে এবার মাইনেও পাবেন না সরকারি কর্মচারিরা, কারা এই নির্দেশ দিল

 

মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৩% কোভিড কেসই ওমিক্রনের

 ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কিকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ সাত দিনে গড়ে ২৫ শতাংশ বেড়েছে প্রতিদিন। দৈনিক গড় মৃত্যুও  ৩.৫% বেড়েছে আগের সপ্তাহ থেকে। 

ভারতে ওমিক্রন পরিস্থিতি:

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকেই তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন। এই বলে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।  পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget