এক্সপ্লোর

School Reopening : লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, পুজোর ছুটির পর স্কুল খুলবে? 

পুজোয় জনপথে জনসমুদ্রের পর যেভাবে করোনা বাড়ছে, তাতে আশা বদলে গেছে আশঙ্কায়।

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা : পুজোয় লাগামছাড়া ভিড়...হু হু করে বাড়ছে করোনা! এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই কি স্কুল খোলার সম্ভাবনা ধাক্কা খেতে পারে?
এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন!

পাঁচ বছরের ছোট্ট অনহিতা দেড় বছর আগে সাউথ পয়েন্টে ভর্তি হয়েছিল। কিন্তু, এই দেড় বছরে একদিনও সে স্কুলে যেতে পারেনি। করোনার কোপে বহু শিশুরই এখন এই অবস্থা। 
প্রায় ঊনিশ মাস ধরে বাড়িতে বন্দি পড়ুয়ারা। ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু, অনলাইন শিক্ষা কখওনই স্কুলের বিকল্প হতে পারে? 

ঢাকুরিয়ার বাসিন্দা অভিরূপ সেন যখন ক্লাস ওয়ানে পড়ে, তখন স্কুল বন্ধ হয়েছিল। তারপর থেকে স্কুলে না গিয়ে, এখন সে ক্লাস থ্রি-তে। কিন্তু, এভাবে আর কতদিন?
 পড়ুয়ারাই বলছে, করোনার জন্য বাড়িতে আটকে পড়ে আর ভাল লাগছে না। স্কুলে গিয়ে যা আনন্দ, কোথাও নেই। অনলাইনে মজাই হয় না। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সমৃদ্ধি গুহঠাকুরতা ভেবেছিল, পুজোর পর স্কুল খুলতে পারে। কিন্তু, পুজোয় জনপথে জনসমুদ্রের পর যেভাবে করোনা বাড়ছে, তাতে আশা বদলে গেছে আশঙ্কায়। দ্বাদশ শ্রেণির পড়ুয়া সমৃদ্ধি গুহঠাকুরতা বলেন, পুজোয় যা ভিড়, আমি তো বেরোইনি। এই আশায় বেরোইনি, যদি স্কুলে যেতে পারি। উচ্চমাধ্যমিকের তারিখটা জানতে পারছি না। কেস বাড়ছে। কষ্ট হচ্ছে। আর হয়তো স্কুলেই যেতে পারব না। 

স্কুল খোলা পিছিয়ে যাওয়ার এই আশঙ্কার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ ঘোষের দাবি, পুজোয় যা দেখলাম, তাতে বুঝতে পারছি না, অভিভাবকরা শিশুদের ভাল চান, না খারাপ চান !! এক শিশু আইসিইউতে ছিল। ষষ্ঠীতে ছুটি পেয়ে দশমীতে আবার হাসপাতালে এসেছে। 

শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়ের মতে আবশ্য সব যখন হচ্ছে, স্কুল খোলা উচিত। ICSE, ISC’র ২০২১-২২ সালের প্রথম সিমেস্টারের পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে। CBSE ঘোষণা করেছে, ১৭ নভেম্বর থেকে অফলাইনে মাইনর বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। 

কিন্তু, বর্তমান পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর পর করোনা-পরিস্থিতি দেখে স্কুল খোলার ভাবনা রয়েছে।  কিন্তু, বর্তমান পরিস্থিতিতে কি আদৌ পুজোর ছুটির পর স্কুল খুলবে? স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এনিয়ে মন্তব্য করতে চাননি। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget