এক্সপ্লোর

Morning Tips: দিনের শুরুতে এই কাজগুলি করলে সারাদিন কাটাবেন সাবলীল ভাবে, দেখে নিন সহজ কিছু টিপস

Healthy Lifestyle: সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশনের পাশাপাশি যোগাসনও অভ্যাস করতে পারেন। বাড়িতেই সহজ কিছু আসন অভ্যাস করা সম্ভব।

Morning Tips: অনেক সময়েই দেখা যায় দিনের শুরুতে ঘুম থেকে উঠে আমাদের আলস্য (Lazyness) লাগছে। কাজ করার শক্তি পাচ্ছেন না। শরীরে যেন কোনও জোর নেই। অনেকের ক্ষেত্রেই এইসব লক্ষণ দেখা যায়। সাধারণত একটি ভীষণ পরিশ্রমের (Hectic Day) দিনের পর ঠিকভাবে ঘুম না হলে এ জাতীয় সমস্যা লক্ষ্য করা যায়। প্রতিটা নতুন সকাল (Morning Tips) মানে একটা নতুন দিনের শুরু। ঘুম থেকে ওঠার পর সারাদিনটা যাতে ভালভাবে কাটাতে পারেন তার জন্য সহজ কয়েকটি কৌশল প্রতিদিন মেনে চলতে পারেন।

মেডিটশন বা ধ্যান- কর্মক্ষেত্রে যাঁরা খুব ব্যস্ত থাকেন, তাঁদের অনেকেই সকালে ঘুম থেকে উঠে আবার একটা কাজের দিন শুরু করায় অনেকসময় আলস্য অনুভব করেন। কিন্তু এমনটা হলে তো চলবে না। সারাদিন ভালভাবে কাটাতে হবে। মন দিতে হবে কাজেও। অফিসের কাজ হোক কিংবা বাড়ির কাজ, কোনওটাই অবহেলা করা যাবে না। তাই ঘুম থেকে কিছুক্ষণ নিজেকে সময় দিন। মনঃসংযোগ অর্থাৎ মেডিটেশন অভ্যাস করুন। এর ফলে মন শান্ত, ধীরস্থির থাকবে। ঠান্ডা মাথায় সারাদিনের জন্য পরিকল্পনা করতে পারবেন আপনি। প্রথমে অনেকক্ষণ মেডিটেশন করতে পারবেন না। মনঃসংযোগ করার সময় ধীরে ধীরে বাড়াতে হবে। প্রথমে ৫ মিনিট দিয়েই শুরু করুন। তারপর আস্তে আস্তে সময় বাড়াতে হবে। মেডিটেশন বা মনঃসংযোগ করার সময় শ্রুতিমধুর কোনও মিউজিক চালিয়ে রাখতে পারেন। 

সারাদিন কী কী করবেন ছকে নেওয়া দরকার- সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেওয়ার পর কাগজ পেন নিয়ে বসে পড়ুন। সারাদিনে আপনার কী কী কাজ রয়েছে সেগুলো এক জায়গায় লিখে নেওয়া প্রয়োজন। শুধু কাজের তালিকা লিখলেই হবে না। কোন কাজ কখন করবেন সেই দিকেও নজর দিতে হবে। কোনও কাজ ফেলে রাখবেন না। এর ফলে আপনারই অসুবিধা হবে। 

মন দিন যোগাসনে- সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশনের পাশাপাশি যোগাসনও অভ্যাস করতে পারেন। বাড়িতেই সহজ কিছু আসন অভ্যাস করা সম্ভব। প্রথমেই জটিল কোনও যোগাসন অভ্যাস করতে যাবেন না। একা একা তো একেবারেই নয়। এর ফলে হিতে বিপরীত হতে পারে এবং চোট আঘাত পেতে পারেন আপনি। তাই প্রশিক্ষকের পরামর্শ নিয়ে তারপর এগনো উচিত। 

সারাদিন হাইড্রেটেড থাকতে দিনের শুরুতে সঙ্গী হোক জল- সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার অভ্যাস রাখতে হবে। তাই বলে খালি পেটে একসঙ্গে অনেক জল খেয়ে ফেললে গা গোলাতে পারে। সকালবেলায় অনেকেই গরম জল খান। তার সঙ্গে পাতিলেবুর রস আর মধু মিশিয়েও খেতে পারেন। এই পানীয় হজমশক্তি বাড়ায়। প্রদাহজনিত সমস্যা কমায়। অন্ত্রের সমস্যা দূর করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যায়। 

আরও পড়ুন- আসছে শীত, সুস্থ থাকতে পাতে কোন কোন শাক-সবজি রাখবেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget