এক্সপ্লোর

Heart Attack Tips : শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কীভাবে কমাবেন?

শরীরে যদি অন্য অসুখ বাসা বেঁধে থাকে, তাহলে করোনার সংক্রমণের আশঙ্কা কিংবা মৃত্যুহার আরও বেড়ে যায়। শীতকালেও এর কোনও পরিবর্তন হচ্ছে না। হৃদপিন্ডকে সুস্থ রেখে কীভাবে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবেন

কলকাতা: শীতকাল (Winter) মানেই শুধু পিকনিক করা কিংবা কোথাও বেড়াতে যাওয়া নয়। শীতকালে উৎসব যেমন উপভোগ করবেন, তেমনই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা ভুললে একেবারেই চলবে না। বিশেষ করে বর্তমানে যখন করোনা পরিস্থিতি চলছে। গত দু বছর ধরে কোভিড অতিমারির সংক্রমণে বিধ্বস্থ জনজীবন। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই বিশেষজ্ঞরা স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানাচ্ছেন। তাঁদের মতে শরীরে যদি অন্য কোনও অসুখ বাসা বেঁধে থাকে, তাহলে করোনার সংক্রমণের আশঙ্কা কিংবা মৃত্যুহার আরও বেড়ে যায়। শীতকালেও এর কোনও পরিবর্তন হচ্ছে না। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হৃদপিন্ডকে সুস্থ রেখে কীভাবে শীতকালে হার্ট অ্যাটাকের (Heart Attack) মতো হৃদরোগ (Heart Disease) প্রতিরোধ করবেন-

শীতকালে সুস্থ থাকতে যা করা দরকার-

১. ঠান্ডার মরসুমে অযথা বা অকারণে বাইরে বেরতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, শীতকালে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরবেন না। যদি একান্তই বাইরে বেরনোর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই গরম পোশাক পরে বেরতে হবে। বিশেষ করে মাথা, হাত, পা ভালো করে টুপি, মোজা, জুতো দিয়ে ঢেকে তবে বাইরে বেরতে হবে।

২. অনেকেরই অভ্যাস আছে, শীতকালে একসঙ্গে অনেক গরম পোশাক পরে থাকার। অনেক  গরম পোশাক হয়তো সাময়িক কিছুটা স্বস্তি দেবে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক বা প্রয়োজনের তুলনায় অধিক গরম পোশাক শরীরের মধ্যের উষ্ণতা আরও বাড়িয়ে দেয়। যা শরীরে রক্ত সঞ্চালনে প্রভাব ফেলে। অনেক গরম পোশাক একসঙ্গে পরলে রক্তচাপ আচমকা কমে যেতে পারে। এর ফল ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনাও থাকে। আচমকা রক্তচাপ কমে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় বলে মত তাঁদের।

আরও পড়ুন - Cauliflower Benefits: ফুলকপি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

৩. ঠান্ডা আবহাওয়ায় জ্বরের প্রকোপ দেখা দেয়। শীতকালে জ্বরে আক্রান্ত হলে তা থেকে হৃদরোগ দেখা দেওয়ারও সম্ভাবনা থাকে। তাই যদি জ্বর কিংবা ঠান্ডা লাগার সামান্যও কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

৪. শীতকালে অবশ্যই অ্যালকোহল সেবন বা মদ্যপান বর্জন করা দরকার। মদ্যপান শরীরে রক্ত সঞ্চালনে প্রভাব ফেলে শরীর গরম করে দেয়। শীতকালে শরীরের ভিতর গরম এবং বাইরের ঠান্ডা আবহাওয়া হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।

৫. শীতকালে শরীরচর্চা বন্ধ করে দিলে চলবে না। নিয়মিত জগিং, যোগা কিংবা হাঁটাচলা করার অভ্যাস রাখতে হবে। নিয়মিত শরীরচর্চা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয়। যাঁরা আগে থেকেই হৃদরোগে ভুগছেন, তাঁদের খুব সকালে বাড়ির বাইরে না বেরনোই ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৬. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন শীতকালে। বাড়ির বাইরে ঠান্ডা এবং বাড়ির মধ্যের তুলনায় গরম আবহাওয়া হৃদপিন্ডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে রক্তচাপে প্রভাব পড়ে। তাই চিকিৎসকের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করা দরকার।

৭. শীতকালে প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গে নজর রাখা দরকার খাদ্যাভ্যাসেই। হালকা খাবারের সঙ্গে টাটকা ফল, সব্জি অবশ্যই পাতে রাখা দরকার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget