এক্সপ্লোর

Holi 2024: চুল, ত্বকের ক্ষতির ভয় নেই, ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক রং, রইল সহজ রেসিপি

Holi 2024 Eco Friendly Colors Recipe: চুল, ত্বকের আর ক্ষতি হবে না। ঘরেই এবার বানিয়ে ফেলতে পারেন দোলের প্রাকৃতিক ভেষজ রং। রইল সহজ রেসিপির খোঁজ।

কলকাতা: দোলযাত্রা মানেই আবির খেলা আর আনন্দের উৎসব। কিন্তু আনন্দ পুরোপুরি ধরে রাখতে হলে জরুরি সচেতনতাও। বাজারে যে ধরনের রং পাওয়া যায়, তা থেকে ত্বকের ক্ষতি হতে পারে। এমনকি চুল ও স্বাস্থ্যের অন্যান্য সমস্যাও হতে পারে। তবে প্রাকৃতিক রঙে সেই ভয় নেই। কিন্তু প্রাকৃতিক রং বললেই পাওয়া যায় না। এই ধরনের রঙের দাম বেশি হয়। আবার ঘরে বানানোর কায়দাও অনেকেই জানেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মী অসীমকুমার চ্যাটার্জি দেখিয়ে দিলেন সেই কায়দা। বেশ কয়েকটি রঙের আবির বানিয়ে দেখালেন এবিপি লাইভ বাংলাকে। বলে দিলেন বানানোর সেরা কায়দাও ।

ঘরেই প্রাকৃতিক রং তৈরি করার রেসিপি (Eco-friendly Holi Colors Recipe)

সবকটি রং তৈরি করতেই প্রাথমিকভাবে প্রয়োজন ট্যালকম পাউডার ও অ্যারারুট। এবার রং বিশেষে এক একরকম উপাদান জরুরি। 

হলুদ রং - হলুদ রং তৈরি করতে প্রয়োজন হলুদ পলাশ ফুল। এই পলাশ ফুলের সঙ্গে কিছু নিম পাতাও অল্প পরিমাণে মিশিয়ে দিতে হবে। এতে রংয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আরো বাড়বে। প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে হলুদ পলাশ, কিছু নিমপাতা, অল্প হলুদ গুঁড়ো, তিনভাগ ট্যালকম পাউডার ও একভাগ অ্যারারুট মেশাতে হবে। এবার পুরো মিশ্রণ মিক্স করে নিলেই তৈরি হলুদ রং (eco friendly holi colors)। একই ভাবে মিক্সারে  হলুদ গাঁদা ফুল নিয়েও হলুদ রং বানানো যায়।

বেগুনি রং - এর জন্য লাগবে গোলাপ ফুল।ফুলের পাপড়ি প্রথমে ছিঁড়ে জড়ো করে নিন। এবার সেই পাপড়ি মিক্সারে নিয়ে তাতে তিনভাগ ট্যালকম পাউডার ও একভাগ অ্যারারুট মেশাতে হবে। এবার পুরো মিশ্রণ মিক্স করে নিলেই তৈরি বেগুনি রং। 

নীল রং - অপরাজিত ফুল লাগবে এই রং তৈরি করতে। এর জন্য প্রথমে বোঁটা ছাড়িয়ে কিছু ফুল মিক্সারে নিতে হবে। এর পর এতে তিনভাগ ট্যালকম পাউডার ও একভাগ অ্যারারুট মেশাতে হবে। এবার পুরো মিশ্রণ মিক্স করে নিলেই তৈরি নীল রং। 

সবুজ রং - সবুজ রং তৈরি করতে লাগবে হলুদ গাঁদা ফুল ও নীল অপরাজিতা ফুল। এর মধ্য় অল্প হলুদ গুঁড়ো দিয়ে তিনভাগ ট্যালকম পাউডার ও একভাগ অ্যারারুট মেশাতে হবে। এবার পুরো মিশ্রণ মিক্স করে নিলেই তৈরি সবুজ রং।

অসীমবাবু এবিপি লাইভ বাংলাকে জানান, যে কেউ বাড়িতেই এই রং তৈরি করতে পারেন। 

রং তৈরি করার পর…

  • প্রাথমিকভাবে রং তৈরি করার পর এটি রোদে শুকোতে দিতে হবে। তাই আবহাওয়া দেখে তৈরি করা ভাল যাতে একদিনে শুকিয়ে যায়।
  • এর পর দিন পাঁপড়িগুলোর যেটুকু অংশ ব্লেন্ড হয়নি, সেটুকু ছাঁকনির সাহায্যে আলাদা করে নিন। কারণ পাঁপড়ি বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। যা রঙের মধ্য়ে দলাভাব এনে দিতে পারে।
  • এর পর দিন প্যাক করা যাবে রং। চাইলে এর মধ্যে এসেন্স দিয়ে প্যাকেট করে ফেলা যায়।

আরও পড়ুন - Holi 2024: নানা রঙে খেলা, হোলির নানা নাম; ফাগুয়া থেকে মশান

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget