এক্সপ্লোর

প্রিয়জনকে মিষ্টিমুখ করাতে বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলুন বিজয়া দশমী স্পেশাল নারকেল নাড়ু

নারকেলের সঙ্গে গুড় বা চিনি, যেটা পছন্দ তা দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু নারকেল নাড়ু। একবার চোখ বুলিয়ে দেখে নিন কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নারকেল নাড়ু। 

কলকাতা : শুভ বিজয়া (Subho Bijaya)। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন হয়ে গেলেই শুরু হয়ে যায় বিজয়ার প্রণাম থেকে কোলাকুলি। তবে, এসব কিছুই যেন কিছুটা অসম্পূর্ণ থেকে যায় মিষ্টিমুখ না করানো হলে। বহু মানুষ এই সময়ে বাড়িতে নিজেই মিষ্টি বানিয়ে ফেলেন। আর বিজয়া দশমীর মিষ্টিমুখ সম্পূর্ণ হয় না নারকেল নাড়ু না থাকলে। নারকেলের সঙ্গে গুড় বা চিনি, যেটা পছন্দ তা দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু নারকেল নাড়ু। একবার চোখ বুলিয়ে দেখে নিন কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নারকেল নাড়ু। 

আরও পড়ুন - শুভ বিজয়ায় মিষ্টিমুখ করাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু গোকুল পিঠে

বাঙালি বাড়ি মানেই সেখানে নারকেল নাড়ু থাকবেই। অনেক বাড়িতে বয়স্ক ঠাকুমা দিদারা বয়ামে করে নারকেল নাড়ু তৈরি করে রেখে দিতেন। আর যখনই নাতি নাতনির ইচ্ছে হত, বয়াম খুলে টুক করে মুখে পুরে দিত সেই সুস্বাদু নারকেল নাড়ু। কিন্তু আজকের এই ব্যস্ত দিনে বাড়িতে এই সমস্ত মিষ্টি তৈরির রেওয়াজ যেন কোথাও ম্লান হয়ে যাচ্ছে। কিন্তু বিজয়া দশমীতে তো নারকেল নাড়ু ছাড়া চলবে না। দোকানের তৈরি নারকেল নাড়ুর থেকে অনেক বেশি সুস্বাদু বাড়ির তৈরি নাড়ু। উপকরণও খুবই সামান্য লাগে। সহজেই তৈরি করে ফেলা যায়। 

নারকেল নাড়ু তৈরি করতে কী কী লাগবে?
১. কুড়িয়ে নেওয়া নারকেল।
২. গুড়
৩. এলাচ
৪. ঘি

আরও পড়ুন - ২০২২-এ কবে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো? মহালয়া থেকে দশমী কোন দিন পড়ছে জেনে নিন বিশদে

কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলবেন নারকেল নাড়ু-

একটি ননস্টিক পাত্র নিতে হবে। মাঝারি আঁচে গ্যাসে বসিয়ে প্রথমে তাতে গুড় জ্বাল দিতে থাকুন। গুড় জ্বাল দেওয়া হলে তাতে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিন। এবার মাঝারি আঁচে তৈরি করতে থাকুন। গুড়ের সঙ্গে নারকেল মিশিয়ে একটানা নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, যেন কড়াইতে লেগে পুড়ে না যায়। পুড়ে গেলেই স্বাদ বদলে যাবে। এবার গুড়ের সঙ্গে নারকেল ভালো করে মিশে ঘন ঘন হয়ে গেলে তাতে ইচ্ছে হলে এলাচগুঁড়ো দিতে পারেন। গ্যাস থেকে পাত্র নামিয়ে ঠান্ডা হতে দিন। তবে, বেশিক্ষণ ঠান্ডা করলে শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প ঠান্ডা হলেই হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে নাড়ুর আকারে গড়ে তুলুন। আর প্রিয়জনদের মিষ্টিমুখ করান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget