এক্সপ্লোর

Dry Ice: ড্রাই আইস খাওয়া যায় ? নিরাপদ ?

Dry Ice Uses and Risks: আইস বা বরফ খাওয়া ছাড়াও আমাদের নানা কাজে লাগে। কিন্তু ড্রাই আইস কি শরীরের জন্য নিরাপদ ?

কলকাতা: নামে আইস অর্থাৎ বরফ। কিন্তু শুষ্ক অর্থাৎ ড্রাই। ড্রাই আইস ও নর্মাল আইসের মধ্যে ফারাক মাত্র একটি শব্দের। সেটি হল ড্রাই। কিন্তু এটুকুই বরফের চরিত্র আগাগোড়া বদলে দিতে সক্ষম। কারণ সাধারণ বরফ যতটা সহজে ধরা যায়, খাওয়া যায়, এমনকি বরফ নিয়ে খেলাও যায়, শুষ্ক বরফ বা ড্রাই আইস কিন্তু তেমন নয়। বরং এটি নিয়ে কিছু করার আগে দশবার ভেবে নেওয়াই ভাল। নয়তো চরম বিপদের আশঙ্কা থাকে। 

হঠাৎ ড্রাই আইস খাওয়ার কথা কেন ? 

ভাবতেই পারেন কেন ড্রাই আইস নিয়ে কথা উঠল। নেপথ্যে রয়েছে একটি সাম্প্রতিক ঘটনা। শনিবার গুরুগ্রামের কিছু ব্যক্তি ড্রাই আইস খেয়েই অসুস্থ হয়ে পড়েন। আসলে খেতে গিয়েছিলেন লাফরেস্তা রেঁস্তরায়। সেখানে খাবারের পর তাদের মুখশুদ্ধি পরিবেশন করা হয়। সেই মিছরিগুলি আদতে চিনি ছিল না। ছিল ড্রাই আইস। যা শরীরের জন্য় ভয়াবহ। মুখে পুরতে না পুরতেই জিভে ক্ষত হয়ে যায় তাদের। কেউ কেউ বমি শুরু করেন। কারও মুখ থেকে রক্ত ঝরে। হাসপাতালে ভর্তি করতে হয় ৪ জনকে। ড্রাই আইস কেন শরীরের জন্য ক্ষতিকর, কী কী ক্ষতি করে থাকে ? জেনে নেওয়া যাক।

ড্রাই আইস আসলে কী ?

কার্বন ডাই অক্সাইডকে ঠান্ডা ও ঘন করে ড্রাই আইস তৈরি করা হয়। ১৯০০ সালে এটির উদ্ভাবন হয়। ওষুধ, খাবার ও গবেষণার নানা কাজে ড্রাই আইস ব্যবহার করা হয়।

ড্রাই আইসে কী কী বিপদ ?

অক্সিজেনের অভাব - অক্সিজেনের অভাব ঘটাতে পারে ড্রাই আইস। যাকে অ্যাসফিক্সিয়েশন বলা হয়। ছোট স্থানে অনেকটা ড্রাই আইস রাখা থাকলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে। যার ফলে অক্সিজেন কমে যায়।

কোল্ড বার্ন ও ফ্রস্টবাইট - ঠিকভাবে নড়াচড়া করতে না পারলে ড্রাই আইস থেকে ফ্রস্টবাইট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, ঠান্ডায় জ্বলে যেতে পারে হাত। যাকে কোল্ড বার্ন বলা হয়।

চোখ জ্বালা - বেকায়দায় এটি নাড়াচাড়া করলে চোখ জ্বলে উঠতে পারে। চোখের গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।

পরিবহনে সতর্কতা -  সাধারণ বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য ড্রাই আইস ব্যবহার করা হয়ে থাকে। এটি তাই পরিবহনের সময়ও সতর্ক থাকতে হয়। কারণ নাড়াচাড়ার কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এটি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Gurugram: গুরুগ্রামের এক ক্যাফেতে মুখশুদ্ধি খেতেই রক্তবমি, হাসপাতালে ভর্তি ৪, কী ছিল ওতে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget