এক্সপ্লোর

Amritsari Paneer Pakoda: মুখে অরুচি ? অমৃতসরী পনির পকোড়ায় আসর জমান বাড়িতে

Amritsari Paneer Pakoda Recipe: একই স্ন্যাক্স খেতে খেতে একঘেয়েমি ? অমৃতসরী পনির পকোড়া বানিয়ে সবাইকে অবাক করে দিন। রইল বানানোর ফান্ডা।

কলকাতা: ঋতু পরিবর্তনের সঙ্গেই স্ন্যাক্সেও (Snacks) রুচি বদলাতে ইচ্ছে করে বই কি। ছুটির দিন বেলা পড়ার সঙ্গে কিংবা ব্যস্ত অফিস টাইম পেরিয়ে সন্ধ্যার স্ন্যাক্সে অবশ্যই আসর জমাবে অমৃতসরী পনির পকোড়া। তবে হ্যাঁ সে জন্য ফোনে অর্ডার করতে লাগবে না। খুব স্বল্প জোগাড়েই এই টেস্টি অমৃতসরী পনির পকোড়া (Amritsari Paneer Pakoda Recipe) বানানো সম্ভব। কিন্তু কী করে ? চলুন জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, বাড়ির বাইরে খেতে খেতে অনেক সময় মুখের স্বাদ চলে যায়। স্ট্রিট ফুড খেয়ে অনেক সময়ই ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা থাকে এছাড়াও শপিং মলের ইনস্ট্যান্ট পনির পকোড়া খেয়ে খেয়েও মুড খারাপ হয়। গ্যাস এবং অ্যাসিডিটির ভয়েও অনেকে এড়িয়ে যান। তবে এই অমৃতসরী পনির পকোড়া মুখে স্বাদ তো আনবেই। পাশাপাশি, খুব স্বল্প জিনিসপত্রেই এই পকোড়া বানানো সম্ভব। তাই যদি সদ্য বিয়ে হয়ে থাকে, একে অপরকে খুশি করার জন্য এই পকোড়া বানিয়ে তাক লাগাতে পারেন। তবে গরম পুরো পড়ে গেলে এই পকোড়া ঠান্ডা ঘরে ছাড়া খেতে একটু কষ্টই হবে। তাই আর দেরি কেন, চট করে বানিয়ে ফেলুন অমৃতসরী পনির পকোড়া।

বাড়িতে  অমৃতসরী পনির পকোড়া বানাতে বাজার থেকে কিনে আনুন ফ্রেশ পনির। অমৃতসরী পনির পকোড়া বানাতে লাগবে রাইস ফ্লাওয়ার, রিফাইনড ফ্লাওয়ার, অরিগ্যানো, লেবুর রস, পনির, ম্যাঙ্গো পাউডার।বাড়িতে তৈরি করা আদা ও রসুন পেস্ট, হলুদ গুড়ো রেডি রাখুন। মিক্সিতে ব্লেন্ড করে নিন।অমৃতসরী পনির পকোড়া বানাতে রিফাইন তেল ব্যবহার করুন। রক্তে ফ্যাট থাকলে ক্লোরেস্টরল ফ্রি তেল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন, ওজন কমানোই মিশন? তবুও মনের সুখে খেতে পারেন এই ধরনের চিপস 

সবার প্রথমে রাইস ফ্লাওয়ার, রিফাইনড ফ্লাওয়ার ভাল করে মাখিয়ে নিন। লেবুর রস স্বাদ অনুযায়ী দিতে পারেন।এরপর হলুগ গুড়ো, আদা ও রসুন পেস্ট, একে একে যোগ করুন।কড়াই  বা ফ্রাই প্যানে ঢালুন তেল। প্রথমে হালকা আঁচে তেলকে তাতিয়ে নিন। এরপরে ধীরে ধীরে মাখা পনিরকে তেলে ঢালুন। হালকা লাল হওয়া অবধি অপেক্ষা করুন। অন্য একটি পাত্রে টিস্যু পেপার রেডি রাখুন। অমৃতসরী পনির পকোড়া রেডি হলে সেখানে ঢেলে রাখুন। পরিবারের সকলের সঙ্গে পরিবেশন করুন। ঠান্ডা করে খাবেন না। দ্রুত চায়ের সঙ্গে খেতেই পারেন।

 

 

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget