এক্সপ্লোর

Iron Deficiency: পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই আয়রনের ঘাটতি বেশি লক্ষ্যণীয়, সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

Health Tips: শরীরে আয়রনের ঘাটতি হলে কী কী সমস্যা দেখা যায়? কীভাবে এগুলি দূরে রাখবেন, চলুন জেনে নেওয়া যাক।

Iron Deficiency: আয়রন (Iron) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপকরণ যা আমাদের শরীরের জন্য অবশ্যই প্রয়োজনীয়। মানবদেহে আয়রনের ঘাটতি (Iron Deficiency) অথবা আধিক্য, কোনওটাই কাম্য নয়। কারণ এর জেরে একাধিক সমস্যা তৈরি হতে পারে। আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা রয়েছে তার মধ্যে থাকে হিমোগ্লোবিন নামের প্রোটিন। এই হিমোগ্লোবিনেরই একটি গুরুত্বপূর্ণ উপকরণ আয়রন। অন্যদিকে লোহিত রক্তকণিকা আমাদের সারা শরীরে অক্সিজেন সঠিকভাবে সঞ্চালন হতে সাহায্য করে। মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি দেখা যায়। আর এর ফলে প্রভাব পড়ে হিমোগ্লোবিনের উপর। আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • পিরিয়ডস অর্থাৎ ঋতুস্রাব চলাকালীন মহিলাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা যায়। তাই এইসময় খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকা দরকার। আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।
  • অন্তঃসত্ত্বা থাকাকালীনও ভ্রূণের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য আয়রনের মাত্রা সঠিকভাবে শরীরে বজায় থাকা প্রয়োজন। তাই এই পরিস্থিতিতে মহিলাদের একটু বেশিই সতর্ক থাকা প্রয়োজন। 
  • উদ্ভিদজ আয়রন আমাদের শরীরে যুক্ত হতে একটু বেশি সময় লাগে। বলা যায়, অ্যানিম্যাল বেসড আয়রনের উৎস থেকে দ্রুত মানবশরীরে এই রাসায়নিক যুক্ত হতে পারে। তাই যেসব মহিলারা নিরামিষ খাবার খান কিংবা ভেগান ডায়েট করেন তাঁদের একটু বেশিই সাবধান থাকতে হবে। 

প্রতিদিনের জীবনে সহজ কিছু পরিবর্তন আপনার শরীরে আয়রনের মাত্রা সঠিক রাখবে 

  • আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই মেনুতে রাখুন। মাংস, ডিম, মাছ, বিনস, বিভিন্ন ধরনের ডাল, তোফু, পালংশাক, ব্রকোলি, কালে (সবুজ শাক একপ্রকারের), রুটি, বিভিন্ন দানাশস্য, সামুদ্রিক মাছ- ইত্যাদি খেতে পারেন। 
  • শরীরে আয়রনের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে হলে শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলে হবে না। এর সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়াও প্রয়োজন। যেকোনও ধরনের লেবুতে ভরপুর ভিটামিন সি থাকে। 
  • চা, কফি, ক্যালসিয়াম যুক্ত খাবার অনেক সময় আয়রন শোষণে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা দরকার। চা, কফি সবই খান, কিন্তু একটু পরিমিত ভাবে। 
  • মহিলাদের ক্ষেত্রে শরীরে আয়রনের ঘাটতি হলে একাধিক সমস্যা লক্ষ্য করা যায়। যেমন- অল্পেই ক্লান্ত হয়ে পড়বেন আপনি। মাথা যন্ত্রণা হবে। সারাক্ষণ ঝিম ধরা ভাব থাকবে। নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। বুকে ব্যথা হতে পারে। আপনি দুর্বলতা অনুভব করতে পারেন। প্রদাহজনিত সমস্যা বাড়তে পারে, ভেঙে যেতে পারে নখ। ত্বকে জেল্লা কমে যাবে। আচমকাই হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে। হার্টবিট আচমকাই বেড়ে যেতে পারে। এইসব সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। তার ফলে বিপদ বাড়তে পারে।  

আরও পড়ুন- ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ভরসা 'কোলাজেন', এই প্রোটিনের উৎপাদন বৃদ্ধি করতে পাতে রাখুন এই খাবারগুলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget