এক্সপ্লোর

Migraine Attack: শীত পড়তেই বড্ড ভোগাচ্ছে মাইগ্রেন ! ৪ কাজ করার পরামর্শ চিকিৎসকের

Migraine Attack during winter: শীত পড়তেই মাইগ্রেনের সমস্যা বাড়তে শুরু করেছে। এই ব্যথা কমানোর উপায় কী?

কলকাতা: শীত পড়তেই বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে শুরু করে। এর মধ্যে অন্যতম হল মাইগ্রেন। কেউ কেউ মাইগ্রেনের ব্যথায় নিয়মিত ভোগেন। শীতকালে মরসুম বদলের কারণে এই ব্যথা তুঙ্গে ওঠে। ঠিক কী কারণে এই ব্যথা চাগাড় দিয়ে ওঠে? কাদের মাইগ্রেন হওয়ার আশঙ্কা রয়েছে? কীভাবেই বা এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা যায়? এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন ফর্টিস হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিঞ্জন ঘোষ।

তাপমান কমতেই কেন মাইগ্রেন হয় (Migraine attack during winter)?

  • মাইগ্রেন একধরনের ভাসকুলার পেইন। আমাদের মাথার ভিতর প্রচুর শিরা উপশিরা রয়েছে। এগুলির পরিধি বেড়ে যায়। ভিতরের ফাঁপা পথটা আরও চওড়া হয়ে যায়। আরেক অর্থে বলা যায়, ফুলে যায় এই শিরা ধমনিগুলি। এই ফোলাভাব সরাসরি স্নায়ুগুলির উপর প্রভাব ফেলে। এর ফলে ব্যথার অনুভূতি হয়। এটিই মাইগ্রেন।
  • আমাদের মস্তিষ্কের ভিতর বেশ কিছু নিউরোকেমিক্যাল থাকে। যাদের নিউরোট্রান্সমিটারও বলা হয়। এর মধ্যে অন্যতম একটি হল সেরোটোনিন। এই সেরোটোনিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় শীতকালে। এর ফলে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। যাদের আগে থেকে মাইগ্রেন রয়েছে, তাদের এই সমস্যা আরও বেড়ে যায়।

কাদের মাইগ্রেন হতে পারে (who are prone to migraine)?

 

  • স্ট্রেস: সারাদিনের কাজের ফলে অতিরিক্ত স্ট্রেস বা চাপ তৈরি হতে পারে। এই চাপ থেকে মাইগ্রেন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। 
  • দেরি করে ঘুম বা কম ঘুম: অনেকেই রাতে দেরি করে শুতে যান। এমনকি রাতে খুব কম সময় ঘুমোন। তাদের মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে।
  • ক্রনিক রোগ: ক্রনিক রোগ যেমন রক্তচাপ বেশি থাকলে মাইগ্রেনের ব্যথা হতে পারে। তবে রক্তচাপ থাকলে এই ব্যথা হবেই, এমন কোনও কথা নেই।
  • খালি পেটে থাকা: দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে।

মাইগ্রেনের উপসর্গ কী কী (Migraine symptoms)?

  • মাথার একদিকে ব্যথা: মাইগ্রেনে মাথার যে কোনও একদিকে ব্যথা হতে থাকে। যে কারণে একে সাধারণ বাংলায় আধকপালি ব্যথাও বলে থাকেন অনেকে।
  • দপ দপ করে ব্যথা: মাইগ্রেনের ব্যথা সাধারণত দপদপ করে হয়। ব্যথার এই চরিত্র দেখে একে অন্য ব্যথার থেকে আলাদা করা হয়।
  • বমিভাব: মাইগ্রেনের ব্যথা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেক্ষেত্রে বমির মতো লক্ষণও দেখা দিতে পারে।
  • আলো সহ্য হয় না: মাইগ্রেনের এই ব্যথা যখন হয়, তখন আলো সহ্য করতে পারেন না আক্রান্ত ব্যক্তি। এই লক্ষণকে ফোটোফোবিয়া বলা হয়।
  • আওয়াজ সহ্য হয় না: মাইগ্রেনের ব্যথা হলে খুব জোরে শব্দ বা আওয়াজ সহ্য করা মুশকিল হয়ে যায়। এটি বিরক্তি বাড়িয়ে দেয়। যাকে বিজ্ঞানের পোশাকি ভাষায় ফোনোফোবিয়া বলা হয়।

কী করলে মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়?

 

  • স্ট্রেস লেভেল কমাতে হবে: বেশি স্ট্রেস নেওয়া কমাতে হবে। স্ট্রেসের পরিমাণ কমাতে পারলেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাবে।
  • যথাযথ শীতের পোশাক: শীতকালে যথাযথ পোশাক পরে বাইরে বেরোতে হবে। বেরোনোর আগে মাথা ভাল করে ঢেকে নিতে হবে। মাথায় ঠান্ডা লাগতে দিলে চলবে না।
  • গরম খাবার খাওয়া: শীতকালে গরম পানীয়ের উপর ভরসা রাখতে পারেন। এই ধরনের খাবার শরীর গরম রাখে। ফলে মাইগ্রেনের ব্যথাও নিয়ন্ত্রণে থাকে।
  • পর্যাপ্ত ঘুম: ঘুমের সমস্যা থেকে অনেকেই মাইগ্রেনে ভোগেন। তাই রোজ পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার রয়েছে। ঘুম ঠিকমতো হলে এই ব্যথা অনেকটাই সামাল দেওয়া যায়।

আরও পড়ুন: Gallbladder stone signs:পিত্তথলিতে পাথর জমলে বুঝবেন কীভাবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget