এক্সপ্লোর

Monsoon Food and Health: বর্ষাকালে সুস্থ থাকতে কী খাবেন আর কী খাবেন না, জেনে নিন

চিকিৎসকদের পাশাপাশি পুষ্টিবিদরাও সেই সমস্ত খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন, যা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

নয়াদিল্লি : গত বছর থেকে আমাদের আলোচনার বিষয়টাই অনেকটা বদলে গিয়েছে। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মানুষও চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করছে। যখন করোনা অতিমারির প্রকোপ বাড়তে শুরু করে, তখন থেকেই আমাদের প্রধান আলোচ্য বিষয় হয়ে গিয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায় তা। কারণ, বিশেষজ্ঞদের মতে, যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি রয়েছে, করোনার হাত থেকে তাঁরাই তত বেশি সুরক্ষিত। চিকিৎসকদের পাশাপাশি পুষ্টিবিদরাও সেই সমস্ত খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন, যা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

করোনা আবহের মধ্যেই মরসুমি অসুখ-বিসুখ নিয়ে হাজির হয়েছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, কলেরা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো নানারকমের অসুখ লেগেই থাকে। একে করোনায় রক্ষা নেই, তার উপর বর্ষাকালের নিজস্ব অসুখ দোসর। তাই বর্ষাকালের বিভিন্ন অসুখ-বিসুখ এবং ইনফেকশনের হাত থেকে নিজেকে রক্ষা করতে কী কী খাবার খাওয়া জরুরি তার পরামর্শ দিচ্ছেন মুম্বইয়ের পুষ্টিবিদ করিশ্মা চাওলা।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খেতে হবে।
২. প্রচুর পরিমাণে জল খেতে হবে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারে হলুদ এবং রসুনের ব্যবহার করতে হবে।
৪. প্রত্যেক দিনের খাবারের তালিকায় অবশ্যই দই রাখতে হবে।
৫. প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিনজাতীয় খাবার যেমন, ডিম, মুরগির মাংস রাখতে হবে।
৬. প্রোটিনের পাশাপাশি খাবারের তালিকায় ফাইবার রাখাটাও জরুরি। তার জন্য প্রত্যেকদিন ফল এবং সবুজ শাক-সব্জি রাখতে হবে।
৭. রান্নার আগে সমস্ত শাক-সব্জি ভালো করে ধুয়ে নেওয়া খুবই জরুরি।
৮. যে সমস্ত খাবারে ওমেগা থ্রি রয়েছে, তা তালিকায় রাখা জরুরি।
৯. প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ডিম, দুধ এবং সবুজ শাক-সব্জিতে। খাবারের তালিকায় অবশ্যই এগুলো রাখা প্রয়োজন।
১০. গ্রিন টি খেতে পারেন।

বর্ষাকালে কী করবেন আর কী করবেন না, তারও পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ করিশ্মা চাওলা। তিনি জানাচ্ছেন, বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই নোনতা, মশলাদার খাবার বেশি খেতে ইচ্ছে করে। কিন্তু এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবারের তালিকায় যেন প্রোটিন, কার্বো হাইড্রেট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম পরিমাণে থাকে। তিনি পরামর্শ দিচ্ছেন, এই সময়ে প্রত্যেকদিন শরীরচর্চা করা খুবই জরুরি। আপনার শরীরে জলের মাত্রা সঠিক রয়েছে কি না, তা জানারও পদ্ধতি জানিয়ে দিচ্ছেন তিনি। আপনার শরীরে জলের মাত্রা সঠিক থাকলে দেড় থেকে দুই ঘণ্টা অন্তর আপনার টয়লেট যাওয়ার প্রয়োজন হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget