এক্সপ্লোর

Blackheads Removal At Home: ত্বকের ব্ল্যাকহেডস দূর করবে ঘরোয়া প্যাক, কী কী উপকরণ দিয়ে বানাবেন ?

Natural Blackheads Removal Tips: ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে ঘরোয়া প্যাকই যথেষ্ট। দই, মধু, লেবুর রসের মতো কিছু উপাদান দিয়ে সেগুলি সহজেই বানিয়ে ফেলা যায়।

Blackheads Removal At Home: গরমে ত্বকের হাল বেহাল। আর এই ত্বকের হারানো জেল্লা ফেরাতে প্রথমেই দরকার ব্ল্যাকহেডস দূর করা। ত্বকের নানা স্থানের ব্ল্যাকহেডস যেন আরও বিব্রত করে তোলে। তাই ত্বককে ভাল রাখতে প্রথমেই এগুলিকে দূরে হঠানো দরকার। ঘরোয়া কিছু উপকরণ ব্ল্যাকহেডস দূর করতে দারুণ পারদর্শী। এগুলি দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আর আলাদা করে ব্ল্যাকহেডস নিয়ে চিন্তায় পড়তে হয় না। কিন্তু কী সেগুলি ? বিশদে জেনে নেওয়া যাক।

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়

লেবুর রস ও মধু - লেবুর রস প্রথমে একটি পাত্রের মধ্যে চিপে নিন। এবার এর মধ্যে এক-দুই চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভাল করে মুখে লাগাতে হবে। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন ভাল করে। ব্ল্যাকহেডসকে গোড়া থেকে টেনে বার করে এই কড়া মিশ্রণ।

বেকিং সোডা -  বেকিং সোডা এক চামচ আধ কাপ জলে ভাল করে গুলে নিন। লক্ষ রাখুন পরিমাণের দিকে। এই পেস্টটি একটু ঘন করতে হবে। এবার এটি মুখের ত্বকে ভাল করে লাগিয়ে নিন। অথবা ত্বকের যেখানে যেখানে ব্ল্যাকহেডস রয়েছে,সেখানেও লাগাতে পারেন। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর জল দিয়ে ধুয়ে ফেললেই ব্ল্যাকহেডস উধাও হবে।

ডিমের সাদা অংশ -  ডিমের সাদা অংশ আলাদা করে একটি পাত্রে নিন। এবার এর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো মিশ্রণটি এবার মুখের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে লাগাতে হবে। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেললে অনেকটাই সাফ হবে ব্ল্যাকহেডস।

গ্রিন টি - ত্বকের নানা উপকারে লাগে গ্রিন টি। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বেশি। পাশাপাশি এটি অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানেও ভরপুর। চায়ের পাতার নির্যাস ছেঁকে নিয়ে সেটিকে মুখে লাগাতে হবে। এর মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ত্বকের জন্য ভাল এক্সফোলিয়েটর এই গ্রিন টি। 

টক দই ও মধু - দুই টেবিল চামচ টক দইয়ের মধ্যে ছোট এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে লাগান। লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন মুখ। হারানো জেল্লা ফিরে আসবে ত্বকে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -Pet Care Tips: অতিরিক্ত লোম ঝরছে পোষ্যের, কেন ? কী করলে রেহাই ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget