এক্সপ্লোর

Skin Care Tips: রাত পেরোলেই সরস্বতী পুজো, হাতে ১৫ মিনিট থাকলেই ফিরে পাবেন ত্বকের জেল্লা

Glowing Skin: দু'চামচ দুধ নিয়ে তার মধ্যে সামান্য কাঁচা হলুদ এবং এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালভাবে মুখে এবং গলায় লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে।

Skin Care Tips: রাত পেরোলেই সরস্বতী পুজো। অফিসের চাপে একেবারেই সময় পাননি নিজের যত্ন নেওয়ার। হাতে একদম অল্প সময় রয়েছে। তাতেও চিন্তা নেই। আজ রাত আর সকালে, সামান্য সময় ব্যয় করেই নিজের পরিচর্যা করে নিতে পারবেন আপনি। তার জন্য টিপস দিচ্ছেন কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। দেখে নিন, স্যালোঁতে না গিয়ে বাড়ি বসেই একরাতের মধ্যে কীভাবে ত্বকের জেল্লা ফিরিয়ে আনবেন। সরস্বতী পুজোর আগের দিন রাতে আর সকালে নিজের পিছনে মিনিট ১৫ সময় দিলেই উপকার পাবেন আপনি। 

বাড়িতেই তৈরি করে নিন ফেস মাস্ক 

দু'চামচ দুধ নিয়ে তার মধ্যে সামান্য কাঁচা হলুদ এবং এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালভাবে মুখে এবং গলায় লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে। আজ রাতে আর কাল সকালে দু'বার এই ফেস প্যাক বা ফেস মাস্ক ব্যবহার করলেই ত্বকের জেল্লা অর্থাৎ উজ্জ্বল ভাব কয়েক গুণ বেড়ে যাবে। এই ফেস প্যাক কিংবা ফেস মাস্ক তৈরি করার জন্য কাঁচা দুধ মানে জাল দেওয়ার আগে যে দুধ থাকে সেটা ব্যবহার করতে পারলে ভাল। যদি কাঁচা দুধ না পান, তাহলে এমনি দুধ, দুধের সর, গুঁড়ো দুধ - সবই চলতে পারে। হলুদ হিসেবে কাঁচা হলুদ বেটে নিতে পারলে ভাল। না হলে হলুদ গুঁড়ো যা রান্নায় ব্যবহার করা হয়, সেটাও ব্যবহার করতে পারেন। 

সেনসিটিভ স্কিন কিংবা ব্রনর সমস্যা থাকলে কী কী করবেন 

আপনার ত্বক যদি খুব সেনসিটিভ হয়, ব্রনর সমস্যা থাকে তাহলে নিম পাতা, তুলসি পাতা, কাঁচা হলুদ একসঙ্গে বেটে ব্রনর জায়গায় লাগিয়ে নিন। সহজেই এই দাগছোপ ফিকে হবে। কালচে দাগ থাকলে তাও কমে যাবে। আর ব্রনর সমস্যাও কমবে। একবার ব্যবহারেই অনেকটা উপকার পাবেন। আসলে হলুদের মধ্যে নামের একটি উপকরণ রয়েছে। হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকার ফলে ব্রন, দাগছোপের সমস্যা সহজেই দূর হবে। অন্যান্য র‍্যাশ, অস্বস্তি, চুলকানির সমস্যাও কমবে কম সময়েই। 

আরও পড়ুন- আমন্ডের খোসা না ফেলে কীভাবে খেলে উপকার? খাওয়া ছাড়া আর কী উপায়ে ব্যবহার সম্ভব? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget