এক্সপ্লোর

Healthy Foods: অল্প বয়সেই ত্বকে বলিরেখা দেখা দিচ্ছে? কোন কোন খাবার খেলে এই সমস্যা এড়ানো সম্ভব?

Foods Good For Skin: ওজন কমানোর পাশাপাশি অ্যাভোকাডো ত্বকের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি। এই দুই ভিটামিনই ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে।

Healthy Foods: অনেকের ক্ষেত্রেই বেশ কম বয়সে দেখা যায় ত্বক কুঁচকে (Wrinkles) যাচ্ছে। কিংবা দেখা দিচ্ছে রিঙ্কেলস বা বলিরেখা (Skin Aging)। এই সমস্যাগুলি এড়ানোর জন্য ত্বকের সঠিক পরিচর্যা (Skin Care) প্রয়োজন। তবে শুধু ত্বকের পরিচর্যা করলেই হবে না। নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকেও। বেশ কিছু খাবার আছে যেগুলি খেলে আপনার ত্বক থাকবে টানটান। দেখা দেবে না বলিরেখা। 

মাছ 

হেলদি ফ্যাট যুক্ত মাছ যেমন স্যামন, সার্ডিন, ম্যাকারেল এগুলি খেতে হবে। এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে। আর ত্বকের ইলাস্টিসিটি বজায় থাকলে বলিরেখার সমস্যা চট করে দেখা যাবে না। তাই এই জাতীয় মাছ পাতে রাখুন ত্বকের স্বাস্থ্যের জন্য। 

ফ্ল্যাক্স সিড 

ফ্ল্যাক্স সিড অর্থাৎ তিসির বীজ ওজন জমায় একথা অনেকেই জানেন। তবে ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে এই বিশেষ ধরনের বীজ। এই বীজ ত্বক আর্দ্র রাখে। এখানেও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ত্বকের মধ্যে ন্যাচারাল অয়েল উৎপাদনে সাহায্য করে ফ্ল্যাক্সসিড। 

হলুদ 

হলুদ ত্বকের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ তা বলার অপেক্ষা রাখে না। হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। কাঁচা হলুদ খেলে কিংবা হলুদ দিয়ে তৈরি ঘরোয়া ফেসপ্যাক মুখের ত্বকে ব্যবহার করলে বলিরেখার সমস্যা এড়ানো সম্ভব। 

অ্যাভোকাডো 

ওজন কমানোর পাশাপাশি অ্যাভোকাডো ত্বকের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি। এই দুই ভিটামিনই ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে। এই দুই ভিটামিনের সাহায্যে ত্বকের বলিরেখা এড়ানো সম্ভব। 

সবুজ শাকসবজি 

সবুজ রঙের শাকপাতা জাতীয় সবজি খাওয়া অতি অবশ্যই ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি। এইসব খাবার ত্বকে কম বয়সে বলিরেখার প্রভাব পড়তে দেয় না। ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে রয়েছে সবুজ রঙের শাকপাতা জাতীয় সবজিতে। 

গ্রিন টি 

গ্রিন টি খেলে ওজন কমে। বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে এই পানীয়। এর পাশাপাশি ত্বক কুঁচকে যাওয়া, বলিরেখা এইসব সমস্যা থেকে আপনাকে অনেকদিন পর্যন্ত দূরে রাখতে সাহায্য করে। গ্রিন টি- এর মধ্যে থাকা অ্যান্টক্সিডেন্টস দারুণভাবে খেয়াল রাখে ত্বকের। 

ডার্ক চকোলেট 

ডার্ক চকোলেট খেলে শুধু ওজন নিয়ন্ত্রণে থাকে তাই নয়, অসময়ে ত্বকে যাতে বলিরেখা দেখা না দেয় সেই দিকেও খেয়াল রাখে ডার্ক চকোলেট। তাই ডার্ক চকোলেট খেতে পারেন আপনি। 

ব্লুবেরি 

এই জামের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এই ফল খেলে আপনার ত্বক থাকবে একদম টানটান। এছাড়াও ত্বক কুঁচকে যাবে না। ত্বকে সহজে বলিরেখা দেখা যাবে না। 

আরও পড়ুন- প্রোটিন মানেই শুধু মাছ-মাংস-ডিম নয়, অনায়াসে খেতে পারেন বিভিন্ন বাদাম ও বীজ, কমবে ওজনও 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget