এক্সপ্লোর

Brain Health: বুড়ো বয়সেও স্মৃতিশক্তি থাকবে টানটান, মস্তিষ্ক কাজ করবে তুখোড় ভাবে, এখন থেকেই কী কী খেতে হবে?

Strong Brain And Memory: মস্তিষ্কের খেয়াল রাখতে কোন কোন খাবার নিয়মিত পাতে রাখা জরুরি, দেখে নিন সেই তালিকা।

Brain Health: মস্তিষ্ক সজাগ এবং প্রখর থাকা নির্ভর করে খাদ্যাভ্যাসের উপর। আপনি কী ধরনের খাবার নিয়মিত খাচ্ছেন, তার উপরেই নির্ভর করবে যে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কত ভাল হবে এবং বয়স বাড়লেও আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে কিনা। তাই স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার প্রতি নজর দিতে হবে অল্প বয়স থাকতেই। বিশেষ করে ছোটদের কম বয়স থেকেই কিছু খাবার নিয়মিত খাওয়ানো প্রয়োজন, যার প্রভাবে মস্তিষ্ক থাকবে সজাগ, সক্রিয়। প্রখর হবে মস্তিষ্কের কার্যক্ষমতা। বাড়বে মনযোগ এবং সচেতনতা। আর এইসব স্বাস্থ্যকর খাবার নিয়ম করে খেলে বয়স হলেও আপনার মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা, অন্যমনস্কতা দেখা যাবে না। অনেকদিন পর্যন্ত স্মৃতিশক্তি থাকবে টানটান। কাজে মনযোগ থাকবে। 

মস্তিষ্কের খেয়াল রাখতে কোন কোন খাবার নিয়মিত পাতে রাখা জরুরি, দেখে নিন সেই তালিকা 

সবুজ রঙের শাকপাতা এবং সবজি 

সবুজ রঙের শাকপাতা এবং সবজি শুধু চোখের জন্যই ভাল নয়। এইসব খাবার যেমন দৃষ্টিশক্তি ভাল রাখে, তেমনই খেয়াল রাখে মস্তিষ্কের স্বাস্থ্যেরও। তাই নিয়মিত পাতে একটা শাক এবং সবজি রাখা দরকার। পালংশাক, ব্রকোলি এগুলি যেমন পুষ্টিকর খাবার তেমনই এদের রয়েছে অনেক গুণ। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভাল রাখার পাশাপাশি এইসব খাবার মস্তিষ্ক সজাগ, সক্রিয় এবং প্রখর রাখতেও সাহায্য করে। পালংশাক, ব্রকোলিতে রয়েছে ভিটামিন কে, ফোলেট, লুটিন এবং বিটা ক্যারোটিন। এই সমস্ত উপকরণই মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে দারুণ ভাবে সাহায্য করে। 

ফলের মধ্যে অবশ্যই খান জামজাতীয় ফল 

স্বাস্থ্য ভাল রাখতে চাইলে রোজ ফল খেতেই হবে। আর মস্তিষ্কের দেখভালের জন্য ফলের মধ্যে বিভিন্ন ধরনের জাম অবশ্যই রাখুন। ব্লুবেরি, স্ট্রবেরি, র‍্যাসপবেরি, ক্র্যানবেরি- সমস্ত ধরনের জামের মধ্যেই থাকে ফ্ল্যাভোনয়েডস। স্মৃতিশক্তি প্রখর রাখতে এই উপকরণের জুড়ি মেলা ভার। এছাড়াও জাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতাও দারুণভাবে সক্রিয়, সজাগ থাকে। 

চা এবং কফি 

চা, কফি খেলে শুধু এনার্জি পাওয়া যায় না। আপনাকে সজাগ, সতর্ক থাকতেও সাহায্য করে এই দুই পানীয়। অ্যালার্টনেস অর্থাৎ সচেতনতা বাড়ায় চা এবং কফি। তবে প্রচুর পরিমাণে খেলে প্রভূত ক্ষতি হতে পারে। 

আখরোট এবং আমন্ড 

মস্তিষ্কা সহাজগ, সক্রিয়, প্রখর রাখতে চাইলে রোজ সকালে দিনের শুরুটা করুন একটা আখরোট দিয়ে। আগের রাতে ভিজিয়ে রাখুন জলে। পরের দিন খেয়ে না। জলে নাম ভিজিয়েও খেতে পারেন। আখরোট ছাড়াও খেতে পারেন আমন্ড, দু থেকে তিনটে। 

হেলদি ফ্যাট যুক্ত মাছ 

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আদতে হেলদি ফ্যাট, সেই উপকরণ যুক্ত স্যামন, ম্যাকারেল-এইসব মাছ খেতে পারলেও আপনার মস্তিষ্কের স্বাস্থ্য দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকবে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget