এক্সপ্লোর

Menstrual & Fertility Issues: পিরিয়ড আর গর্ভধারণের সমস্যার বড় কারণ গলার এই গ্রন্থি ! কেন সতর্ক করলেন চিকিৎসক

Menstrual & Fertility Issues For Thyroid: অনিয়মিত পিরিয়ডের সমস্যায় অনেকেই ভোগেন। পাশাপাশি গর্ভধারণের জটিলতাও প্রায়ই দেখা যায়। এই সমস্যার পিছনে দায়ী হতে পারে গলার একটি গ্রন্থি।

কলকাতা: মাঝে মাঝেই ঋতুস্রাব সময় মতো হয় না। পরের মাসে যে তারিখে ঋতুস্রাব হওয়ার কথা, তার থেকে কিছু দিন পরে হয়। আবার কখনও কখনও অনেকটা আগে হয়ে যায়। অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় অনেকেই ভোগেন। এর জন্য কেউ কেউ আবার ওষুধও খান। অনেক সময় দেখা যায়, পিসিওস-এ (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) ভুগছেন বলেই হয়তো হচ্ছে এমনটা। কিন্তু সম্প্রতি আরেকটি কারণের খোঁজ দিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

অনিয়মিত ঋতুস্রাবের জন্য থাইরয়েডের সমস্যাও দায়ী হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। শুধু ঋতুস্রাব নয়, এই সমস্যার কারণে গর্ভধারণেও জটিলতা আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চলতি মাসটি থাইরয়েড সচেতনতা মাস হিসেবে পালন করা হচ্ছে। সেই প্রসঙ্গেই ঋতুস্রাব ও গর্ভধারণের এই বিষয়টি নিয়ে আলোচনায় যোগ দিলেন চিকিৎসক।

থাইরয়েডের কী কাজ?

থাইরয়েড আমাদের গলায় থাকা একটি গ্রন্থি। এখানে ট্রায়োডুথাইরোনিন (টিথ্রি) ও থাইরক্সিন (টিফোর) হরমোন তৈরি হয়। এই দুটি উপাদান আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এটি দেহে শক্তি উৎপাদন করে ও বৃদ্ধিতে সাহায্য করে। 

থাইরয়েড কীভাবে প্রভাব ফেলে ঋতুস্রাবে?

আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জাইনোভা শ্যালবি হাসপাতালের চিকিৎসক শ্বেতা লালগুডি বলেন, থাইরয়েডের সমস্যার কারণে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা শুরু হয়। থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হলে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজমের সমস্যা দেখা দিতে পারে। হাইপোথাইরয়েডিজম বলতে থাইরয়েড হরমোনের কম ক্ষরণকে বোঝানো হয়। অন্যদিকে হাইপারথাইরয়েডিজম বলতে থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণকে বোঝানো হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে দেরিতে পিরিয়ড হয়। পাশাপাশি পিরিয়ডের সময় বেশি রক্তপাত হয়। অন্যদিকে হাইপারথাইরয়েডিজমের কারণে সময়ের আগে পিরিয়ড হয়। একই সঙ্গে পিরিয়ডের সময় অল্প রক্তপাত হয়।

থাইরয়েড প্রভাব ফেলে গর্ভধারণেও!

থাইরয়েডের কারণে গর্ভধারণেও জটিলতা দেখা দেয়। কী কারণে এই জটিলতা তৈরি হয়? চিকিৎসক শ্বেতা আইএএনএস-কে এই ব্যাপারে বিশদে জানান। তাঁর কথায়, এই থাইরয়েডের ভারসাম্য নষ্ট হলে অ্যানোভিউলেশন নামের একটি ঘটনা ঘটে। এতে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয় না। ফলে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করলেও ডিম্বাণু নিষিক্ত হয় না। যার ফলে গর্ভধারণের প্রাথমিক শর্ত পূরণ হয় না।

থাইরয়েড টেস্ট জরুরি

থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক রয়েছে কি না বুঝতে নিয়মিত থাইরয়েড পরীক্ষা করা জরুরি। এই পরীক্ষা করার সময় টিথ্রি, টিথ্রিফোরইউ, টিফোর, টিএসএইচ হরমোনের লেভেল পরীক্ষা করা হয়। এই পরীক্ষগুলি করিয়ে নিলে থাইরয়েড গ্রন্থির সামগ্রিক স্বাস্থ্য কেমন রয়েছে তা জানা যায়। এর পর কোনও সমস্যা ধরা পড়লে সেই মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তথ্যসূত্র - আইএএনএস

আরও পড়ুন : নাক দিয়ে জল পড়া মানেই সর্দি নয় ! হতে পারে টিউমর বা মস্তিষ্কের বিশেষ অংশে ফাটলও   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget