এক্সপ্লোর

Self Care Tips: পর্যাপ্ত ঘুম থেকে শরীরচর্চা, সুস্থ থাকতে কীভাবে নিজের যত্ন নেওয়া দরকার?

সঠিক সময়ে খাওয়া থেকে পর্যাপ্ত পরিমাণে ঘুম কিংবা ত্বক বা চুলের পরিচর্যা। আপনি যদি শারীরিক এবং মানসিক সুস্থতা চান, তাহলে অবশ্যই আপনার নিজের দিকে কিছুটা খেয়াল দেওয়া দরকার।

কলকাতা : সপ্তাহে ৬ দিন একটানা পরিশ্রম। কাজের চাপ। কম ঘুম। অনিয়মিত খাওয়া দাওয়া। সব মিলিয়ে সপ্তাহের ৬ দিন অফিস এবং বাড়ির কাজের চাপে নিজের দিকে নজর দেওয়ার সময়ই হয়ে ওঠে না। কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, সপ্তাহের বাকি দিনগুলো আপনি কাজে ব্যস্ত থাকলেও, একটা দিন অন্তত নিজের জন্য ব্যয় করুন। শরীরকে সুস্থ রাখতে গেলে স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা খুবই জরুরি। সঠিক সময়ে খাওয়া থেকে পর্যাপ্ত পরিমাণে ঘুম কিংবা ত্বক বা চুলের পরিচর্যা। সব মিলিয়ে আপনি যদি শারীরিক এবং মানসিক সুস্থতা চান, তাহলে অবশ্যই আপনার নিজের দিকে কিছুটা খেয়াল দেওয়া দরকার।

করোনা অতিমারীর জেরে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের দিকেই নজর দেওয়া দরকার। অতিমারীতে বহু মানুষ কাজ হারিয়েছেন। আবার বহু মানুষ নতুন কাজে যোগ দিয়েছেন। অফিসগুলিতেও কাজের চাপ প্রবল। ফলে অতিমারীতে যেমন সংক্রমণের চিন্তা মাথায় রয়েছে। তেমনই কাজ ধরে রাখারও একটা চাপ কাজ করছে। সেই সময়ে আমাদের মানসিক এবং শারীরিক সক্ষমতা বজায় রাখতে নিজের জন্য কিছুটা সময় দেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ, সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিন আপনি অবশ্যই কাজে ব্যস্ত থাকুন। কিন্তু একটা দিন নিজের শরীরের কথা ভাবুন। কীভাবে আপনি সপ্তাহের একটা দিন নিজের জন্য কাটালে তা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে, তার পরামর্শও দিয়েছেন তাঁরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে দিনটা আপনি কাজ থেকে বিরতি নিচ্ছেন, সেই দিনটায় অফিসের কোনও কাজ রাখবেন না। পুরো দিনটার জন্য মোবাইল ফোনের সমস্ত নোটিফিকেশন বন্ধ করে রাখুন। শরীর সুস্থ রাখতে বিশ্রাম নিতে পারেন কিংবা প্রাণায়াম বা যোগাসনও করতে পারেন। সপ্তাহে হয়তো বাকি ৬টা দিন আপনি সঠিকভাবে ঘুমোতে পারেন না। কিন্তু অন্তত একটা দিন ভাল করে ঘুমের প্রয়োজন রয়েছে। তাঁরা পরামর্শ দিচ্ছেন, ভাল ঘুম যদি আপনি চান, তাহলে ঘুমের আগে অন্তত ৩০ মিনিটের জন্য বই পড়া, প্রাণায়াম করা কিংবা গরম জলে ভালো করে স্নান করে নিতে পারেন। তাহলে ঘুম ভাল হবে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget