এক্সপ্লোর

Tomato tangy soup recipe: শীতের মরসুমেও শরীর চাঙ্গা রাখে টমেটো ট্যাঙ্গি স্যুপ ! বাড়িতেই বানাবেন কীভাবে

Tomato tangy soup whole recipe: শীতের মরসুমে স্যুপ বানিয়ে খাওয়ার আলাদাই আমেজ থাকে। বাড়িতেই বানিয়ে ফেলুন টমেটো ট্যাঙ্গি স্যুপ! রইল সম্পূর্ণ রেসিপি।

Tomato Soup : শীতের সময় সুস্থ থাকা চাই। আবার শরীর গরম রাখাও বিশেষ জরুরি। একটি খাবারই কিন্তু পারে এই দুই ধরনের চাহিদা মেটাতে। আর তা হল স্যুপ। বাড়িতে যা সবজি রয়েছে তা দিয়েই বানিয়ে ফেলা সম্ভব সুস্বাদু স্যুপ। যেমন টমেটো দিয়েই বানিয়ে ফেলতে পারেন টমেটো ট্যাঙ্গি স্যুপ। সম্প্রতি এই স্যুপটিরই রেসিপি শেয়ার করেছেন শেফ কুণাল কুমার।  দেখে নেওয়া যাক, সেই রেসিপি।

টমেটো ট্যাঙ্গি স্যুপ (Tomato Tangy Soup)

উপকরণ: দেড় টেবিল চামচ সাদা তেল, ৪-৫টি পেপারকর্ন, ২ টেবিল চামচ ধনেবীজ, ১ টেবিল চামচ জিরে, একটি ছোট্ট দারচিনি, একটি এলাচ, ৫টি টমেটো, ১/৩ কাপ পেঁয়াজকুচো, ৬ রসুনের কোয়া, ২ টেবিল চামচ কুচো আদা, আধ কাপ কাটা গাজর।

গার্লিক বেডের (Garlic Bread) উপকরণ: বাটার ব্রেড লোফ বা ব্রেড স্লাইস

পদ্ধতি: একটি প্যানে সাদা তেল দিয়ে তাতে পেপারকর্ন, ধনেবীজ, জিরে ও এলাচ দিয়ে দিন। কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে এতে পেঁয়াজ, রসুন, আদা দিতে হবে। দুই  মিনিট মিশ্রণটি নেড়েচেড়ে এতে গাজর মিশিয়ে দিন। আবার ২ মিনিট নেডে এতে লঙ্কাগুঁড়ো দিন। এবারে স্লাইস করা টমেটো ঢেলে দিয়ে তাতে পরিমাণমতো নুন দিতে হবে। এর পর কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে ৮-১০ মিনিট রান্না দিতে হবে। এর পর ঢাকা তুলে আরও কিছুটা জল দিয়ে তাতে ধনেপাতা দিন। যতক্ষণ না টমেটোগুলি নরম হয়ে আসছে ততক্ষণ রাঁধুন। এরপর আঁচ নিভিয়ে জলীয় অংশ ছেঁকে নিতে হবে। চালনি দিয়ে ভালো করে শক্ত থাকা উপকরণগুলির নির্যাস বার করে নিতে হবে। এবার ছেঁকে নেওয়া স্যুপটি আলাদা করে নিন। সেটিকে ফের প্য়ানে দিন। অল্প নুন দিয়ে আবার ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো ট্যাঙ্গি স্যুপ।

গার্লিক বেডের পদ্ধতি: সফ্ট বাটার ও কেটে রাখা রসুন মিশিয়ে নিন।এবার ব্রেডের একদিকে এটি ছড়িয়ে দিন। একটি প্যান হিট করে এতে ব্রেডটির ওই পাশটি দিয়ে কিছুক্ষণ সেঁকে নিন। মাঝারি আঁচে এটি মুচমুচে হয়ে এলে অন্য সাইডটি একইভাবে প্যানে সেঁকে নিন। দুপিঠ মুচমুচে হয়ে এলেই তৈরি গার্লিক বেড।

তথ্যসূত্র - আই এ এন এস লাইফ

আরও পড়ুন: Obesity: কতক্ষণ ধরে কেমন ব্যায়াম করলে বেশি ফিট থাকে শরীর ?

সেরা শিরোনাম

Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ

ভিডিও

North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান
North Bengal News: বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন, চরমে যাত্রী দুর্ভোগ
Water Logging: DVC-র জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে খানাকুলের নিচু এলাকাগুলি
Leopard Recovered: ধূপগুড়ির নিজামবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget