এক্সপ্লোর

Water Fasting: অতিরিক্ত পরিমাণে জল খেলে সুস্থ থাকবেন ভাবছেন? জানেন কী কী বিপদ হতে পারে আপনার?

Weight Loss Journey: ওয়াটার ফাস্টিং অর্থাৎ খাবার-দাবার না খেয়ে শুধু জল খেয়ে ওজন কমানোর চেষ্টা করলে আদতে বিপদ ডেকে আনবেন আপনি। শরীরে বিভিন্ন পুষ্টি উপকরণের ঘাটতি হবে। ফলে অপুষ্টিতে ভুগবেন আপনি।

Water Fasting: ওজন কমানোর (Weight Loss) জন্য অনেকেই অতিরিক্ত জল খেয়ে থাকেন। স্বাস্থ্যের পক্ষে তা মোটেই ভাল নয়। একথা ঠিক যে ওজন কমাতে প্রতিদিন পরিমিত জল খাওয়া উচিত। কিন্তু অতিরিক্ত পরিমাণে জল খেলে উপকারের থেকে অপকারই হবে বেশি। ওজন কমানোর জন্য অনেকে খাওয়া-দাওয়া বাদ দিয়ে শুধু জল খেয়ে থাকেন যাকে বলে ওয়াটার ফাস্টিং (Water Fasting)। স্বাস্থ্যের পক্ষে এই পদ্ধতি আদৌ ভাল নাকি এর পরিণতি ভয়ঙ্কর, জেনে নিন। 

সঠিক পরিমাণে জল খাওয়ার উপকারিতা 

  • দৈহিক ওজন নিয়ন্ত্রণে থাকবে
  • শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যাবে 
  • ত্বক এবং চুলের স্বাস্থ্য ভাল থাকবে 
  • খাবার সঠিক ভাবে হজম হবে 
  • অ্যাসিডিটি, বদহজম, গ্যাসের সমস্যা দেখা দেবে না 
  • সার্বিক ভাবে আমাদের সুস্থ থাকা নির্ভর করে প্রতিদিন সঠিক পরিমাণে জল খাওয়ার উপরে 

এবার দেখে নেওয়া যাক অতিরিক্ত পরিমাণে জল খেলে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে 

  • ক্রমাগত জল খেতে থাকলে আপনার শরীরে ভিটামিন, মিনারেলস, ইলেকট্রোলাইটস এইসব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টসের ঘাটতি হতে পারে। 
  • শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি উপকরণের ঘাটতি হলে আপনি দুর্বল হয়ে যাবেন। মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেবে। 
  • শুধু জল খেলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে এমনটা নয়। উল্টে অতিরিক্ত জল খেলে শরীরে ঘাটতি হতে পারে ইলেকট্রোলাইটসের। 
  • অতিরিক্ত কোনও কিছুই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। অতিরিক্ত জল খেলে ইলেকট্রোলাইটসের ঘাটতি হলে আপনি মারাত্মক দুর্বল হয়ে যাবেন। সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকবে। 
  • ওয়াটার ফাস্টিং অর্থাৎ খাবার-দাবার না খেয়ে শুধু জল খেয়ে ওজন কমানোর চেষ্টা করলে আদতে বিপদ ডেকে আনবেন আপনি। 
  • অতিরিক্ত পরিমাণে জল খেলে আপনার শরীরের মেটাবলিজম রেট মারাত্মক ভাবে কমে যেতে পারে। কমে যেতে পারে আপনার এনার্জির মাত্রা। 
  • শরীরের মেটাবলিজম রেট আচমকা অনেকটা কমে যাওয়া মোটেই ভাল নয়। এর প্রভাবে আপনি ডায়েট করা ছেড়ে দিলে মাত্রাহীন ভাবে বাড়বে আপনার ওজন। 
  • ডায়াবেটিস, হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা, খাওয়া-দাওয়ায় অনীহা- অতিরিক্ত জল খাওয়ার অভ্যাস এইসব সমস্যা তৈরি করতে পারে। 
  • দীর্ঘসময় ধরে অতিরিক্ত পরিমাণে জল খাওয়ার অভ্যাস বিকল করতে পারে আপনার কিডনি। তার ফলে শরীর থেকে দূষিত পদার্থ সঠিক ভাবে বেরোবে না। 
  • ওজন কমানোর জন্য যেকোনও বিশেষ পদ্ধতি অবলম্বন করার আগে অবশ্যই পরামর্শ নিন চিকিৎসকের। তিনি আপনাকে বলে দেবেন আপনার শরীর কীসের জন্য উপযুক্ত। 

আরও পড়ুন- সুগারে এই ওষুধগুলি খান ? চোখের বড় বিপদ 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget