এক্সপ্লোর

Healthy Morning Routine: পুজোর আগে রোগা হতে চান? দিনের শুরুতে রাখুন এই খাবার-পানীয়গুলি

Healthy Drinks And Foods: পুজোয় জমিয়ে খাওয়া-দাওয়ার প্ল্যান তৈরি? কিন্তু তার আগে শরীরের তো খেয়াল রাখতে হবে। তার জন্য পুজোর আগের বাকি কয়েকদিনে কী কী খাবেন দেখে নিন।

Weight Loss Tips: দোরগোড়ায় দুর্গাপুজো (Durga Puja)। এর মধ্যেই জমিয়ে পেটপুজোর প্ল্যান নিশ্চয় করে ফেলেছেন? পুজোর ক'টাদিন ভুরিভোজ কিন্তু মাস্ট। তবে অনিয়ম যেহেতু হবে, তাই আগে থেকেই শরীর-স্বাস্থ্যের (Health Care Tips) একটু খেয়াল রাখা প্রয়োজন। তাহলে নিয়ন্ত্রণে থাকবে ওজন। কমবে অ্যাসিডিটি, গ্যাস, বদহজমের সমস্যাও। শরীরের দিকে নজর দিতে হলে সকালবেলা থেকেই নিয়ম মেনে চলা জরুরি। পুজোর আগে সে কয়েকদিন বাকি রয়েছে সেই সময়ের মধ্যে কীভাবে নিজের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখবেন, কখন কী খাবেন, দেখে নিন। 

দিনের শুরুটা করুন লেবুজল দিয়ে 

হাল্কা গরম জলের মধ্যে মিশিয়ে নিন পাতিলেবুর রস এবং মধু। ঘুম থেকে উঠে খালিপেটে এই পানীয় খেয়ে নিন। ওজন কমানোর পাশাপাশি এই পানীয় খেয়াল রাখবে আপনার অন্ত্রের। কমাবে অ্যাসিডিটি, বদহজম, গ্যাসের সমস্যা। তার ফলে আপনি খাবার সহজে হজম করতে পারবেন। পুজোর সময় পছন্দ মতো খাবার খেলেও অসুস্থ হওয়ার ভয় থাকবে না। এখন থেকেই শুরু করে দিন এই অভ্যাস। 

গ্রিন টি থাকুক আপনার সঙ্গে 

দিনের প্রথম চা হিসেবে গ্রিন টি খান। এই চা মেটাবলিজম রেট বৃদ্ধি করে। তার ফলে দ্রুত ওজন কমবে। এছাড়াও গ্রিন টি খেলে খাইখাই ভাব কমবে। এই চায়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। তাই চুল এবং ত্বকের জন্য এই চা অত্যন্ত উপকারি একটি উপকরণ। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে গ্রিন টি। তাই দিনে কয়েকবার গ্রিন টি খেতে পারেন আপনি। 

খালি পেটে খান ভিয়া সিড ভেজানো জল 

পুজোর আগে কম সময়ে যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁরা নিয়মিত শরীরচর্চার পাশাপাশি নজর দিন খাওয়া-দাওয়ার দিকেও। রাতে জলে চিয়া সিডস ভিজিয়ে রাখুন। পরের দিনে সকালে খালি পেটে ওই পানীয় খেয়ে নিন। এছাড়াও ব্রেকফাস্টে চিয়া সিডস দিয়ে বানানো স্মুদি খেতে পারেন। চিয়া সিডস অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। এছাড়াও চিয়া সিডস খেলে খাইখাই ভাব কমে। তাই পুজোর আগে এই কয়েকদিন নিয়ম করে চিয়া সিডস খেলে উপকার পাবেন আপনি। 

শসা এবং টকদই, ওজন কমবে দ্রুত 

দিনে একবার অন্তত টকদই এবং শসা দিয়ে রায়তা বানিয়ে খান। শসার মধ্যে জলীয় উপকরণ বেশি থাকার কারণে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। আর টকদই এবং শসা, দুটো উপকরণই ওজন কমাতে দারুণ ভাবে সাহায্য করে। পেটও ভরিয়ে রাখে এই খাবার। তাই পুজোর আগের কয়েকদিন টকদই এবং শসা দিয়ে তৈরি করা রায়তা অতি অবশ্যই থাকুক আপনার মেনুতে। 

আরও পড়ুন- চুলের পরিচর্যায় কেন ব্যবহার করবেন অ্যালোভেরা জেল? কী কী উপকার পাবেন? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget