এক্সপ্লোর

একটু সুষম আহার, একটু যোগব্যায়াম, অল্প ভেষজ-- ব্যাস তাতেই কেল্লাফতে! ঘরেই মাত করোনা, বলছে কেন্দ্র

বাড়িতে থেকেই অতি সহজেই নিতে পারবেন এই সতর্কতা, পালন করতে পারবেন এই পদ্ধতি--জানেন কি?

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষবর্ধন এবং আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক মঙ্গলবার করোনাভাইরাস মোকাবিলায় আয়ুর্বেদ এবং যোগাভ্যাসের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার ভিত্তিতে জাতীয় ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকল প্রকাশ করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়াতে আয়ুর্বেদ এবং যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দেখা গিয়েছে, রোগ প্রতিষেধক ক্ষমতা যত বাড়বে কোভিড-১৯ এর মোকাবিলা তত ভাল ভাবে সম্ভব। একথা মাথায় রেখেই করোনা রুখতে একগুচ্ছ পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও আয়ুষ মন্ত্রক।

সাধারণ স্বাস্থ্যবিধি

মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন, পারস্পরিক দূরত্ববিধি মেনে চলুন

জোয়ান ও পুদিনা গরম জলে ফেলে তার ভাপ নিন

৬ থেকে ৮ ঘণ্টা ঘুমোন

নিয়মিত শরীরচর্চা করুন

এক চিমটি হলুদ এবং নুন গরম জল মিশিয়ে গার্গল করুন। ত্রিফলা দিয়ে সিদ্ধ জল বা যষ্ঠিমধু দিয়েও গার্গল করা যেতে পারে।

খাদ্যাভ্যাস

আদা, ধনে বা তুলসী বা জিরে ইত্যাদি হালকা গরম জলে দিয়ে পান করুন বা সেদ্ধ করে ব্যবহার করুন।

টাটকা, উষ্ণ, সুষম খাবার খান।

দিনে একবার আয়ুশ কড়া বা কথ পান করুন।

রাতে আধ চামচ হলুদ গুঁড়ো ১৫০ মিলি গরম দুধে মিশিয়ে পান করুন। বদহজমের ক্ষেত্রে এড়িয়ে চলুন।

উপসর্গ মোকাবিলা/নির্দিষ্ট পদক্ষেপ

প্রোটোকলে দেওয়া পরামর্শ অনুযায়ী, চবনপ্রাশের সঙ্গে অশ্বগন্ধা বা গুড়ুচি ঘনাবটি মিশিয়ে সঠিক পরিমাপে খেলে কোভিড-১৯ রোগীর নিকটাত্মীয় থেকে শুরু করে উচ্চ ঝুঁকিপূর্ণ জনসংখ্যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

মন্ত্রকের প্রদত্ত প্রোটোকল অনুসারে, যোগ ব্যায়াম শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়াতে পারে, চাপ এবং উদ্বেগ হ্রাস করতে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে।

যোগব্যায়াম

দিনে ৪৫ মিনিটের যোগব্যায়ামের পরামর্শ দেয় যা কোভিড প্রতিরোধের জন্য প্রাণায়াম করা উচিত। প্রোটোকল অনুসারে, কোভিড -১৯ এর প্রাথমিক প্রতিরোধের যোগের মধ্যে রয়েছে:

হাল্কা অভ্যাস: ঘাড়, কাঁধের ব্যায়াম, ঘড়ির কাঁটার দিকে ও বিপরীতে কোমর ঘোরানো, হাঁটু ভাঁজ করা।

স্থায়ী আসন: পদ্ম-হস্তাসন, অর্ধ চক্রাসন, ত্রিকোণাসন

বসে যে সব আসন: অর্ধ-উস্ট্রাসন, শশকাসন, উত্থান মান্ডুকাসন, সিমহাসন, মার্জারিয়াসন, বক্রাসন

পূর্ণ শয্যায়: মকরাসন, ভুজঙ্গাসন

এ ছাড়া যে সব আসন করা উচিত সেতুবন্ধাসন, উত্তরণপদাসন, পবনমুক্তাসন, মারকাতাসন, শবাসন।

ক্রিয়া: ভাত নেটি (২ রাউন্ড), কপালভাটি (২ টি রাউন্ড, ৩০ টি স্ট্রোক প্রতিটি)

প্রাণায়ম: নাড়ি শোধন (৫ রাউন্ড), সূর্য বন্দনা প্রাণায়ম (৫ টি রাউন্ড), উজ্জয়ী প্রাণায়ম (৫ রাউন্ড), ভ্রমরী প্রাণায়ম (৫ রাউন্ড)।

মন্ত্রকের পরামর্শ আরও বলা হয়েছে, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন, ফুসফুসের কার্যকরিতা বাড়ানোর জন্যও নিয়মিত যোগাভ্যাসক করবেন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget