এক্সপ্লোর

UP Accident : কানপুরে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে মৃত ১৭

ডবল ডেকার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ টেম্পোর। উত্তরপ্রদেশে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু।

লখনউ : বিপরীত দিক থেকে আসা ডবল ডেকার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ টেম্পোর। দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু। মঙ্গলবার উত্তরপ্রদেশের কানপুর নগরের সাচেন্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রায় পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্য নিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও মৃতদের পরিচয় জানা যায়নি।

কানপুর রেঞ্জের পুলিশের আই জি মোহিত আগরওয়াল বলেন, মঙ্গলবার রাত আটটা নাগাদ ফজলগঞ্জ থেকে আহমেদাবাদের উদ্দেশে যাচ্ছিল ডবল ডেকার বাসটি। বাসটি যখন সাচেন্দির কাছে ভারত গ্যাস এজেন্সির সামনে পৌঁছায় সেই সময় উল্টো দিক থেকে পাঁচজন যাত্রীকে নিয়ে এসে পড়ে অটোটি। সজোরে ব্রেক কষেন বাসচালক। কিন্তু, মুখোমুখি সংঘর্ষ এড়াতে পারেননি। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাসটি একপাশে কাত হয়ে পাশের গর্তে পড়ে যায়। আহতদের শহরের হ্যালেট হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিনিয়র আধিকারিকদের দ্রুত দুর্ঘটনাস্থানে পোঁছে সম্ভাব্য সমস্ত সাহায্য করার কথা বলা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। তাছাড়া প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আহতদেরও ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থানে পৌঁছান বিথুরের বিধায়ক অভিজিৎ সাঙ্গা। তিনি অভিযোগ জানান, বাসের চালক ও খালাসি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। তিনি বলেন, প্রায় ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হ্যালেট হাসপাতালে চারজনের চিকিৎসা চলছে। বাসের চালক ও খালাসি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। ছয় থেকে সাতজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget