এক্সপ্লোর

SIR Update : আর দেরি নয়! এবার শুরু হয়ে যাবে তৃতীয় পর্যায়ের SIR, বড় নির্দেশ নির্বাচন কমিশনের

তৃতীয় দফার SIR এর ঘোষণা করে কমিশন জানিয়ে দিল , এবার লক্ষ্য ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে । 

নয়াদিল্লি : প্রথম পর্বে এসআইআর হয়েছে বিহারে । দ্বিতীয় দফায় এসআইআর হয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে। আর এবার তৃতীয় দফা এসআইআর-এর ঘোষণা করল নির্বাচন কমিশন। তৃতীয় দফার SIR এর ঘোষণা করে কমিশন জানিয়ে দিল , এবার লক্ষ্য ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে । 

কমিশন সূত্রে খবর, এবার  ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর)  হবে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চন্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে। এছাড়া হবে হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকেও। ঘোষণা করা হয়েছে, এসআইআর হবে এবার  লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাবেও।  ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডেও। 

কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশন SIR নিয়ে যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে। দ্রুত এবং মসৃণভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে। 

পশ্চিমবঙ্গে এখনও এসআইআর নিয়ে নানা তরজা চলছেই। তার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। SIR-এর বিরোধিতায় নজিরবিহীনভাবে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী । মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । গত শুনানিতে সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO–রাই। সেই আবহে ২০ ফেব্রুয়ারি ফের এসআইআর মামলার শুনানি। 

অন্যদিকে আবার, এ রাজ্যে এসআইআর-এ অযোগ্য ও ভেরিফিকেশন বাকি প্রায় ৯ লক্ষ মানুষের। যাচাই হয়ে আসেননি এম নাম ৬০ হাজার ! বাকি ৩০ লক্ষের হবে রি-ভেরিফাই, স্ক্রুটিনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ২৮ ফ্রেব্রুয়ারি থেকে কি পিছিয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা? যাচাইয়ের কাজ শেষ না হলে কমিশনের কাছে সময় চাইতে পারে CEO দফতর। 

এরই মধ্যে, পশ্চিমবঙ্গের আগেই প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হল। গুজরাতে SIR-এর চূড়ান্ত তালিকায় ৬৮ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। মোট ভোটারের ১৩ শতাংশেরও বেশি নাম বাদ পড়েছে গুজরাতে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ জনের । নাম বাদ পড়ল ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জনের।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget