এক্সপ্লোর

ইনদওরে প্লাজমা থেরাপিতে 'সুস্থ' ৪ কোভিড-১৯ রোগী

করোনা নিরাময়ে প্লাজমা থেরাপি প্রয়োগের কার্যকারিতা নিয়ে চিকিৎসা মহলে চলছে জোর তর্ক-বিতর্ক-বিশ্লেষণ

ইনদওর: কোভিড-১৯ রোগীদের ওপর প্লাজমা থেরাপি প্রয়োগের কার্যকারিতা নিয়ে যখন চিকিৎসা মহলে জোর তর্ক-বিতর্ক ও বিশ্লেষণ চলছে, ঠিক সেই সময়ে মধ্যপ্রদেশের ইনদওরের একটি বেসরকারি হাসপাতালের তরফে দাবি করা হল, সেখানে চারজনের ওপর এই পরীক্ষা করা হয়েছে এবং তাতে ইতিবাচক সাড়া মিলেছে।

ইনদওরের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি ৪ জন কোভিড-১৯ রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়। চিকিৎসকদের দাবি, ওই রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে হাসপাতালের চেস্ট ডিজিজ বিভাগের প্রধান জানান, চারজনের মধ্যে একজন হলেন ২৬ বছর বয়সী মহিলা। তিনি বলেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর রাখা নির্দেশিকা অনুযায়ী গত ২৬ তারিখ ওই মহিলা ও আরও তিন পুরুষ রোগী যাঁদের বয়স ২৩, ৪০ ও ৫৫ বছর-- চারজনকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।

চিকিৎসকের দাবি, এখন ওই চারজন সম্পূর্ণ সুস্থ। তিনি যোগ করেন, এই পন্থা প্রয়োগ করার আগে, রোগীদের থেকে অনুমতি নেওয়া হয়েছিল। ইনদওর জেলার মুখ্য মেডিক্যাল ও স্বাস্থ্য অফিসারও এই কথা স্বীকার করে নেন। তিনি বলেন, প্লাজমা থেরাপির ফলে, ওই রোগীরা আরোগ্যলাভ করেছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক আরও জানান, শীঘ্রই সেখানকার সরকারি হাসপাতালেও এই প্রক্রিয়া চালু করা হবে। বলেন, আমার ধারণা, এর ফলে রোগীদের সুস্থ হতে সাহায্য করবে।

এই প্রক্রিয়ায় কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভ করা ব্যক্তিদের রক্তের প্লাজমা সংগ্রহ করে তা অন্য রোগীর শরীরে ইঞ্জেক্ট করে দেওয়া হয়। তত্ত্ব অনুযায়ী, প্লাজমাতে থাকা অ্যান্টিবডি গ্রহীতার শরীরে প্রবেশ করে সেখানে আরও অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এতে রোগীর শরীরের রোগ-প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়।

চিকিৎসকরা জানান, যে চারজনকে প্লাজমা থেরাপি দেওয়া হয়, তাঁরা যে সংক্রমণমুক্ত তার প্রমাণ মিলেছে। ওই চারজনের নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে। পাশাপাশি, চারজনের ফুসফুসের সিটি স্ক্যান করে দেখা গিয়েছে, সেখানে কোনও সংক্রমণ নেই। যদিও, এখনই এই নিয়ে বেশি মাতামাতি করতে নারাজ চিকিৎসকরা। তাঁদের মতে, আরও কয়েকজনের ওপর এই পরীক্ষা চালিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget